
ঝালকাঠির নলছিটিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গতকাল বুধবার রাতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি আরিফুল আলম।
আটককৃতরা হলেন উপজেলার পৌর এলাকার গৌরীপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে গিয়াস মল্লিক (৩৫) এবং একই এলাকার সোবহান আকনের ছেলে সোহরাব আকন (৩৫)। গিয়াস মল্লিক নলছিটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এবং সোহরাব আকন ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বলে জানা গেছে।
জানা গেছে, সেনাবাহিনীর নলছিটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীরের নেতৃত্বে সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার ও লেফটেন্যান্ট সৌরভের সমন্বয়ে উপজেলার পৌর এলাকার অনুরাগ গ্রামে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় তাঁদের কাছ থেকে ৪২টি ইয়াবা, ৬০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের নলছিটি থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর আলম আজকের পত্রিকাকে বলেন, আটককৃতদের এখন পর্যন্ত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে