
লক্ষ্মীপুরের কমলনগরে ইউপি সদস্য ও বিএনপি নেতা আবদুল মজিদের বিরুদ্ধে জামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলেও সরেজমিন অনুসন্ধানে এর সত্যতা মেলেনি। স্থানীয়দের ভাষ্য, বাতিরখাল মাছঘাট স্থানান্তরের কারণে মসজিদটি নতুন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে নিয়মিত জামাতে নামাজ হচ্ছে।

বগুড়া শহরের একটি মোটেলের কক্ষ থেকে বিপুল চন্দ্র পাল (৫০) নামের এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে পুলিশ একটি যৌন উত্তেজক সিরাপ, একটি ঘুমের ট্যাবলেট, একটি কোমল পানীয়র বোতল ও একটি পানির বোতল উদ্ধার করেছে।

কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল গ্রামে বউভাতের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল সরানো নিয়ে তর্কের জেরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয় এবং হামলায় কয়েকজন আহত হয়েছেন। ভুক্তভোগী পরিবারের দাবি, এটি পরিকল্পিত হামলা।

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের সজিব হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন আসামি ও সাবেক ইউপি সদস্য আলিমের মুক্তির দাবিতে সদর থানার সামনে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।