
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. আলাউদ্দিনকে (৫৫) তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে চান্দাশ এলাকায় আজ রোববার দুপুরে তাঁকে সড়ক থেকে তুলে নেয় দুর্বৃত্তরা। এরপর তাঁকে কুপিয়ে হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে যায়।
আলাউদ্দিন বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তাঁর স্বজনেরা দাবি করেছেন, আলাউদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, আলাউদ্দিনের শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়নি।
আলাউদ্দিনের স্বজনদের অভিযোগ, শত্রুতার জেরে সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে ছিল। তিনি চাচাতো ভাইয়ের জানাজা শেষে দুপুরে বাড়িতে ফিরছিলেন। এ সময় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে। পরে হাত-পা বেঁধে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয়।
আলাউদ্দিনের ভাগনে আনোয়ার হোসেন বলেন, ‘জানাজা শেষে মামাকে তুলে নিয়ে যাওয়া হলে আমি খবর পেয়ে তাদের পিছু নিই। চান্দাশ এলাকায় গিয়ে দেখি, মামাকে কুপিয়ে ও গুলি করে ফেলে রাখা হয়েছে।’
আরেক স্বজন বারেক ভূঁইয়া বলেন, ‘আমরা শুভপুর এলাকায় গিয়ে তাদের (দুর্বৃত্তদের) বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা দ্রুত পালিয়ে যায় এবং চান্দাশ এলাকায় গিয়ে মামাকে ফেলে দেয়।’
স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিনের সঙ্গে একই এলাকার সালেহ আহম্মদের পক্ষের দীর্ঘদিন ধরে গরু চুরিসংক্রান্ত বিরোধ চলছিল। এলাকাবাসীর ধারণা, এই বিরোধ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক আজকের পত্রিকাকে বলেন, আলাউদ্দিনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তদের আটকে অভিযান চালানো হচ্ছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে