
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পেয়ারা খাতুন (৩২) নামের এক নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত পেয়ারা খাতুন ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি রতনকান্দি গ্রামের হানিফ সরকারের মেয়ে। ঘটনার পর থেকে তাঁর স্বামী হাবিবুল্লাহ আব্দুল আলীম পলাতক। তিনি নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
নিহতের চাচা রহিম উদ্দিন সরকার জানান, প্রায় এক বছর আগে পেয়ারা খাতুন প্রথম স্বামীকে তালাক দেন। পরে আব্দুল আলীমের স্ত্রী থাকা সত্ত্বেও চাপ সৃষ্টি করে তাঁকে বিয়ে করেন। বিয়ের পর পেয়ারার কাছ থেকে ধাপে ধাপে প্রায় ১৭ লাখ টাকা নেন আলীম। এরপর থেকেই দাম্পত্যকলহ ও নির্যাতনের ঘটনা বাড়তে থাকে। বিষয়টি নিয়ে গ্রামে সালিসও হয়েছিল বলে জানান তিনি।
রহিম উদ্দিনের অভিযোগ, বৃহস্পতিবার রাতে পেয়ারা খাতুনকে শ্বাসরোধে হত্যার পর আলীম ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে যান।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আলীম একই বাড়িতে তাঁর দুই স্ত্রী নিয়ে থাকতেন। ঘটনাটি জানার পর থেকে তিনি অন্য স্ত্রীকে নিয়ে পলাতক। তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে