
সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ (ইউপি) পর্যন্ত স্থানীয় সরকারের কোনো পর্যায়েই নির্বাচিত জনপ্রতিনিধি নেই। গত এক-দেড় বছরের এই শূন্যতায় সেবা পেতে নানা পর্যায়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে নাগরিকদের। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের দায়িত্ব এখন এসব নির্বাচন দ্রুত শেষ করে সব জায়গায় জনপ্রত

ফেনীর সোনাগাজীতে দরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রামপুলিশের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় তাঁরা দুজনই আহত হয়েছেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই পুরোনো সেতুর ইট ও রড খুলে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মণ্ডল। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে তিনি তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা চান।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ভোটের হিসাব সহজ। আসনটি বারবার আওয়ামী লীগ বা বিএনপির দখলেই থেকেছে। এবার ব্যালটে নৌকা নেই। তাই এই আসনে এবার বিএনপির প্রার্থীর জন্য বড় সুযোগ মনে করছেন ভোটাররা। তবে বলা হচ্ছে, এবার এই আসনের ভোটের হিসাব পাল্টে দিতে পারেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এবং সদস্যরা