সিরাজগঞ্জের উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল জলিলকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলার কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় উধুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ। আব্দুল জলিল উধুনিয়া গ্রামের মৃত জামাত আলীর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, উধুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির অফিস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলাটি কবে করা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, না দেখে এখনই বলতে পারছি না। এ মামলায় একাধিক আসামি রয়েছেন বলেও জানান তিনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে