
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১২ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
মারুফ বেতগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। গত বছরের ১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।
মারুফের সঙ্গে বিএনপিতে যোগ দিয়েছেন ইউপি সদস্য নজরুল ইসলাম। এ ছাড়া রয়েছেন আবু তাহের মো. রকিবুল হক, আশরাফ আলী, সাদেকুল ইসলাম, বাবু হরিমল চন্দ্র সরকার, জাহাঙ্গীর আলম, মহুবার রহমান, রাকিব আহমেদ রবিউল, বায়েজিদ ইসলাম, জুলফিকার আলী ও আমিনুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোকাররম হোসেন সুজন, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সহসভাপতি শফিকুল ইসলাম চান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দা বলেছেন, মারুফ মামলা-হামলা থেকে বাঁচার জন্য কৌশল করে বিএনপিতে যোগ দিয়েছেন। আওয়ামী লীগ ফিরলে আবারও সেখানে ফিরে যাবেন।
তবে মারুফের দাবি, তিনি বিএনপির আদর্শ ও তাদের কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন। তিনি স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন। কেউ তাঁকে প্রভাবিত করেননি।
উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার নতুন যোগদানকারীদের মাধ্যমে দলীয় কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে