
স্টেফান লিলার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, ইউএনডিপির দৃষ্টিতে জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত। দেশের গণতন্ত্রও আরও শক্তিশালী হয়েছে।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) প্রতিনিধি দল। সাক্ষাৎকালে তাঁরা কার্যকর সংসদ, ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ উন্নয়ন, বাক্স্বাধীনতা, জাতীয় সংসদের অধিবেশন...

গ্রামীণ পর্যায়ে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি করতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। এ লক্ষ্যে গ্রাম আদালত ব্যবস্থা জনপ্রিয় করার উদ্যোগ নিতে হবে। তৃণমূল পর্যায়ে গ্রাম আদালত সেবা সম্পর্কে পরিচ্ছন্ন ধারণার জন্য প্রচার কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

ইউএনডিপি ও জাতীয় সংসদের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণ করতে হবে। ইউএনডিপি নতুন সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে তাদের প্রাথমিক দায়িত্ব, কার্যাবলি এবং এখতিয়ারের বিষয় আলোচনায় সহযোগিতা করতে পারে...