
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করতে তিন বছরের জন্য একটি প্রকল্প নিতে চায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। প্রকল্পটির নাম ‘বাংলাদেশ’স অ্যাডভান্সমেন্ট ফর ক্রেডিবল, ইনক্লুসিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন (বিএএলএলওট): ২০২৫-২০২৭’।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রস্তাবিত প্রকল্পটির প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউএনডিপির প্রতিনিধিরা।
বৈঠক সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপি থেকে একটি প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পটি তিন বছরের জন্য নেওয়া হবে। যা দুইটি ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে নির্বাচনকালীন সময়ের কাজগুলো হবে, আর দ্বিতীয় ধাপে ইসির দুটি (বরিশাল ও চট্টগ্রাম) প্রশিক্ষণ ইনস্টিটিউট হবে। এ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন, প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় ছোট ছোট আকারে প্রকল্পের মধ্যে থাকবে। বৃহস্পতিবার প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। প্রকল্পটি কীভাবে বাস্তবায়ন করবে, এতে কী কী কার্যক্রম গ্রহণ করা হবে সে বিষয়ে প্রাথমিক প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধিরা সেখান থেকে কিছু সংশোধনী দিয়েছেন। যা পরবর্তীতে সংশোধন করা হবে।
সূত্র আরও জানায়, ইউএনডিপি এখন তহবিলের চেষ্টা করছে। তহবিল পেলে প্রকল্পটি চালু করা হবে।
ইউএনডিপির সঙ্গে বৈঠকের বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এটি প্রাথমিক পর্যায়ের আলোচনা। এখনই বলার মতো কিছু নেই।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে