
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বিএনপি নেতা-কর্মীরা বলছেন, কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদের পোস্টার, ব্যানার ও বিলবোর্ড ছেঁড়া হচ্ছে। এর ধারাবাহিকতায় গত রোববার (১০ আগস্ট) গভীর রাতে মোগড়া ইউনিয়নের রেলগেট এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মুশফিকুর রহমান এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারীর বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিভিন্ন স্থানেও একই ধরনের ঘটনা ঘটছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন বলেন, ‘মোগড়া রেলগেট এলাকায় আমার একটি ব্যানার ছিল, যাতে সাবেক এমপি মুশফিকুর রহমানের ছবি ছিল। রাতের আঁধারে কে বা কারা যেন সেটি ছিঁড়ে ফেলে দেয়। শুধু মোগড়াতেই নয়, উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।’
নাছির উদ্দিন হাজারী বলেন, ‘তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে মোগড়া রেলগেট এলাকায় আমার একটি বিশালাকার বিলবোর্ড ছিল। সেটিও রাতের আঁধারে ছিঁড়ে ফেলা হয়। আমার নেতা-কর্মীরা জানিয়েছেন, উপজেলার বিভিন্ন জায়গায় আমার বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এ ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই।’
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ‘এ ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে