
পতাকা বৈঠকের মাধ্যমে শাকিল আহমেদ (২৪) নামের এক যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর সীমান্ত এলাকায় দুই পক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন শাকিল। তিনি আগরতলায় ছিলেন। একপর্যায়ে আগরতলা পুলিশের সন্দেহ হলে তাঁকে আটক করা হয়। আগরতলা পুলিশ শাকিলকে ভারতের ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের কাছে হস্তান্তর করে। আজ সকালে বিএসএফের লঙ্কামুড়া ক্যাম্প ও বিজিবির ফকিরমুড়া ক্যাম্পের মধ্যে বৈঠকের মাধ্যমে শাকিল আহমেদকে ফেরত পাঠানো হয়।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, শাকিল আহমেদ বেশ কিছুদিন ধরে কাজের জন্য আগরতলায় অবস্থান করছিলেন। পুলিশ তাঁকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করলে আজ পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে দেশে ফেরত আনা হয়।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে