
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর ১০ শয্যার আইসিউ আবার চালু হয়েছে। আজ রোববার বেলা ১১টায় স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি উদ্বোধন করেন। জনবল ও যন্ত্রপাতির সংকটের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাম ও এর উপসর্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রায় তিন মাসে ৫০ শিশুর মৃত্যু হয়েছে। অথচ শিশু রোগীদের অবস্থা জটিল আকার ধারণ করলে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার ব্যবস্থা নেই এই হাসপাতালে। তিন মাসেও হাসপাতালটিতে আইসিইউর ব্যবস্থা না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন শিশু রোগীদের অভিভাবকেরা।

নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সালমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। আহত বাবা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

রাজধানীর আজিমপুরে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমণি নিবাসে হাম ও হাম-পরবর্তী জটিলতা নিয়ে এ পর্যন্ত তিনটি শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ৩১ মে রাতে মারা যায় ৯ মাস বয়সী খুশবু। বর্তমানে আরও তিনটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে দুই শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছে।