
বাংলাদেশের অর্থনীতি বিগত সরকারের সময় আইসিইউতে ছিল। সেখান থেকে ৫ আগস্টের পর এই সরকার সচল রেখেছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। আজ শনিবার (১৩ জুন) ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘এলডিসি গ্র্যাজুয়েশন ও বাংলাদেশের প্রস্তুতি’ বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
ইআরএফের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আনিসুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতি একসময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট ও লাগামছাড়া মুদ্রাস্ফীতির কারণে ‘লাইফ সাপোর্টে’ ছিল। গত এক বছরে দেশের অর্থনীতি এখন সচল রয়েছে। ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে, তাই এলডিসি তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে।
ইআরএফের সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের (বাপি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩ ঘণ্টা আগে