গুজব প্রতিরোধ ও সহিংসতা এড়াতে মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের ক্যাশ সার্ভার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আজ রোববার দুপুর একটা নাগাদ আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) মৌখিকভাবে এ নির্দেশ দেওয়া হয়। আইআইজি ও বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ দুপুর বারোটা নাগাদ মোবাইল ইন্টারনেট অর্থাৎ মোবাইলের ফোরজি পরিষেবা বন্ধের নির্দেশ দেয় সরকার। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা আসেনি। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক বলেন, ‘এখন পর্যন্ত আমরা ব্রডব্যান্ড বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা পাইনি।’
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ আন্দোলনকে ঘিরে রাজধানীর শাহবাগ, মিরপুর-১০ সহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সব ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুন্সীগঞ্জে দুজন ও মাগুরায় ১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এমন পরিস্থিতিতে সহিংসতা এড়াতে এবং গুজব প্রতিরোধে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনের একপর্যায়ে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে।
বন্ধ হওয়ার ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। কিন্তু বন্ধ ছিল ফেসবুক, মেসেঞ্জারসহ আরও কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। গত ৩১ জুলাই ফেসবুকসহ সব সামাজিক মাধ্যম চালু করা হয়েছিল।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে