ঢাকা: পরশু ফ্রেঞ্চ ওপেন শুরুর দিনেই মোটা অঙ্কের জরিমানা গুনেছিলেন নাওমি ওসাকা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে না গিয়ে জরিমানা গুনতে হয়েছে এই জাপানি তারকার। জরিমানার সঙ্গে ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ তাঁকে বহিষ্কারের হুমকিও দিয়েছিল। তবে কাল নিজেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ওসাকা।
ফ্রেঞ্চ ওপেন শুরুর এক সপ্তাহ আগে সংবাদ সম্মেলনে না যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ওসাকা। কারণ হিসেবে জানিয়েছিলেন, সাংবাদিকদের প্রশ্নে তিনি ‘মানসিকভাবে অসুস্থ’ বোধ করেন। প্রথম ম্যাচ জিতেও তাই সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি এই জাপানি তারকা। ফলে ১৫০০০ ডলার (প্রায় ১৩ লাখ টাকা) জরিমানা গুনতে হয় তাঁকে। তখনই ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্ট কর্তৃপক্ষ আগামী গ্রান্ড স্ল্যাম থেকে ওসাকাকে বহিষ্কারের হুমকি দিয়েছিল।
তবে এবার স্বেচ্ছায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন ওসাকা। টুর্নামেন্ট থেকে সরে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা ব্যক্ত করেছেন চারবার গ্রান্ড স্ল্যাম জয়ী এই তারকা। কাল নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘টুইটারে আমার একটা পোস্ট নিয়ে যে এমন হবে কল্পনাও করিনি। সব দিক বিবেচনা করে তাই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছি।’
ওসাকার এমন মানসিক অবসাদে ভোগা এবারই প্রথম নয়। ২০১৮ ইউএস ওপেন থেকে এমন মানসিক অবসাদে ভুগছেন জাপানি টেনিস তারকা। নিজেকে অন্তর্মুখী স্বভাবের দাবি করে চারবারের গ্রান্ড স্ল্যামজয়ী লিখেছেন, ‘সাংবাদিকদের প্রতি আমার কোনো রাগ নেই, তাঁরা সবসময় আমার পাশে ছিলেন। আমি আসলে অন্তর্মুখী স্বভাবের। মানুষের সঙ্গে খুব বেশি কথা বলি না।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে