কাতার, সেনেগাল-দুই দলেই ২০২২ ফুটবল বিশ্বকাপ শুরু করেছিল হার দিয়ে। গ্রুপে টিকে থাকতে আল থুমামা স্টেডিয়ামের ম্যাচটিতে আজ জয়ের বিকল্প ছিল না দুই দলের কাছে। এমন ম্যাচে কাতারকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে টিকে গেছে সেনেগাল। আর প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল স্বাগতিকেরা।
ম্যাচের শুরু থেকেই কাতারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে সেনেগাল। ১০ মিনিটের সময় গোলের সুযোগ আসে সেনেগালের সামনে। তবে মিডফিল্ডার নাম্ফালিস মেন্দি গোলপোস্টের অনেক বাইরে শট করেন। ২৪ মিনিটের সময় আরও একটি গোলের সুযোগ নষ্ট করে সেনেগাল। বারবার কাতারের রক্ষণভাগে হানা দিয়ে ব্যর্থ হওয়া সেনেগাল অবশেষে গোলের দেখা পায় প্রথমার্ধের শেষের দিকে। ৪১ মিনিটে ক্রেপিন দিয়াত্তার ক্রস থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন বুলায়ে দিয়া। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আফ্রিকা মহাদেশের এই দেশটি।
বিরতির পর নেমেই আরেক গোলের দেখা পায় সেনেগাল। ৪৮ মিনিটে ইসমাইল জ্যাকবসের ক্রস থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান ফামারা দিধিউ। দুই গোল হজম করার পরই আক্রমণাত্মক হয়ে ওঠে কাতার। ৬৩ থেকে ৬৭-এই ৪ মিনিটের ব্যবধানে দুইবার গোলের সুযোগ সৃষ্টি করে কাতার। তবে সেনেগালের গোলরক্ষক এদোয়ার্দো মেন্দি দুবারই স্বাগতিকদের হতাশ করেন। অবশেষে ৭৮ মিনিটে বিশ্বকাপে প্রথম গোলের দেখা পায় কাতার। ইসমাইল মোহাম্মদের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন মোহাম্মদ মুনতারি।
কাতারের গোল ব্যবধান কমানোর পর আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে সেনেগাল। শেষ গোলটিও পায় দ্রুত। ৮৪ মিনিটে ইলিমান এন্দিয়ার অ্যাসিস্টে সেনেগালের তৃতীয় গোলটি করেন বাম্বা দিয়েং। শেষ মুহূর্তে ব্যবধান কমানোর চেষ্টা করেও স্বাগতিকেরা সফল হয়নি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল। এতে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কিছুটা বাঁচিয়ে রাখল আফ্রিকার দেশটি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সুস্থতা কামনায় আজ মোহামেডান স্পোর্টিং ক্লাবে আয়োজিত দোয়া মাহফিলে এসেছেন তামিম ইকবাল। মোহামেডানের সাবেক খেলোয়াড় হিসেবে ক্লাব আয়োজিত দোয়া মাহফিলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আসতেই পারেন। তবে অনুষ্ঠানে এসে মির্জা আব্বাসকে নিয়ে যে স্মৃতিচারণা করলেন,
৪২ মিনিট আগে
সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে জাপান-দক্ষিণ কোরিয়া সেমিফাইনাল হয়েছে একেবারে একতরফা। জাপানের কাছে স্রেফ উড়ে গেছে দক্ষিণ কোরিয়া। একতরফা সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট কেটেছে জাপান। শিরোপার লড়াইয়ে তারা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। তবে ১৫ মার্চ রাতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে লড়াই হয়েছে সমানে সমানে। রুদ্ধশ্বাস জয়ে দেশবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের উপহার দিয়েছেন মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তান সিরিজ জয়ের পর এখন সৌদি আরবে মিরাজ।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে রেকর্ড দামে ক্যামেরুন গ্রিনকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে তাঁর খারাপ ফর্ম ভাবাচ্ছে তিনবারের চ্যাম্পিয়নদের। তার ওপর মাঠের বাইরে একটি কাণ্ডে নতুন করে আলোচনার খোরাক জোগালেন গ্রিন।
২ ঘণ্টা আগে