
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। তবে ১৫ মার্চ রাতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে লড়াই হয়েছে সমানে সমানে। রুদ্ধশ্বাস জয়ে দেশবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের উপহার দিয়েছেন মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তান সিরিজ জয়ের পর এখন সৌদি আরবে মিরাজ।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের তৃপ্তি নিয়ে ঈদের ছুটিতে গেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। ১৫ মার্চ সিরিজের শেষ ম্যাচের রাতেই সৌদি আরবে পবিত্র ওমরাহ করত গেছেন মিরাজ। তাঁর স্ত্রী রাবেয়া আখতার প্রীতি ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন। ছবিতে মিরাজকে মক্কা নগরীর পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
রমজান মাস শেষে পরশু বা শনিবার হতে পারে ঈদুল ফিতর। মিরাজের এবারের ঈদ ঢাকাতেই করার পরিকল্পনা। ফেরার কথা আজই। ২২ মার্চ মালয়েশিয়ায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। সেখান থেকে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়বেন নিউজিল্যান্ড সিরিজ নিয়ে।
পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে একধাপ এগিয়েছে বাংলাদেশ। ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। তাতে এক ধাপ পিছিয়ে দশ ধাপ নিচে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ১১৯ ও ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে প্রথম দু্ইয়ে ভারত ও নিউজিল্যান্ড। যেহেতু নিউজিল্যান্ড সাত ধাপ এগিয়ে, তাদের বিপক্ষে সিরিজ জিতলে স্বাভাবিকভাবেই রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের।
১৭, ২০ ও ২৩ এপ্রিল হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তিন ওয়ানডে। প্রথম দুই ম্যাচ হবে মিরপুরে। তৃতীয় ওয়ানডের ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুই টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে। শেষ টি-টোয়েন্টি ২ মে হবে মিরপুরে।

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪১ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
৩ ঘণ্টা আগে