ইতিহাসের সামনে দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রমাণ করলেও চ্যাম্পিয়নস লিগে কখনো শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পারেনি তারা। এবার সেই সুযোগ এসেছে তাদের সামনে। আজ রাতে ইন্টার মিলানকে হারাতে পারলেই ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতবে তারা।
২০২০-২১ মৌসুমে সেই সুযোগ পেয়েছিল ম্যানসিটি, কিন্তু সেবার আরেক ইংলিশ ক্লাব চেলসির কাছে হেরে যাওয়ায় তা আর হয়নি। এবার প্রথমবারের মতো মহাদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে আরও বড় রেকর্ডের সামনে ম্যানসিটি। আর তা হচ্ছে ‘ট্রেবল’ জয়ের হাতছানি।
এমন দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই আর্সেনালের ২০০৩-০৪ মৌসুমের দলের সঙ্গে সিটিজেনদের তুলনা করেছেন প্যাট্রিক ভিয়েরা। সেই মৌসুমে লিগে কোনো ম্যাচ না হারায় যাদের ‘ইনভিন্সিবল’ দল বলা হয়। এই ইনভিন্সিবল দলের হৃদয় ও মস্তিষ্ক ছিলেন এই মিডফিল্ডার। ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপজয়ী তারকা বলেছেন, ‘আমার মনে হয় ইনভিন্সিবল দল একদিন সঙ্গী পাবে। আমার ইনভিন্সিবল এবং ১৯৯৯ সালের ট্রেবল জয়ী ইউনাইটেডের সঙ্গে ইংলিশ ক্লাবের সেরার বিতর্কে সিটি যুক্ত হয়েছে।’
ভিয়েরার এই চাওয়া হয়তো রাতেই পূরণ করতে পারে ম্যানসিটি। তুরস্কের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ইন্টারকে হারাতে হবে তাদের। ট্রেবল জয়ের বিষয়ে ফ্রান্স কিংবদন্তি বলেছেন, ‘অনেক লোক বিশ্বাস করে যে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ট্রেবল জয় আর হবে না। কিন্তু সিটি এখন সেটার কাছাকাছি। রাতে জিততে পারলে সিটির জন্য অবিশ্বাস্য অর্জন হবে, যা শুধু ইউনাইটেডের রয়েছে। তারা সেরাদের কাতারে রয়েছে।’
শিরোপার বিচারে ইংলিশ ক্লাবদের মধ্যে একমাত্র দল হিসেবে ১৯৯৮-৯৯ মৌসুমে লিগ চ্যাম্পিয়ন ও এফএ কাপের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ জিতেছে ম্যান ইউনাইটেড। এবারের মৌসুমে লিগ ও এফএ কাপ আগেই চ্যাম্পিয়ন হওয়ায় আজ সুযোগ থাকছে সিটির। জিততে পারলে দলের মতোই নগর প্রতিদ্বন্দ্বীদের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের পাশে বসবেন পেপ গার্দিওলা।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে