
উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার ভক্তদের অপেক্ষা ফুরাতে যাচ্ছে। আগামীকাল সকালে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযানে নামবে লিওনেল মেসির দল। মাঠে গড়ানোর আগেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা সেই ম্যাচকে ঘিরে এরই মধ্যে ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।
আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচের আগেই দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ নিউইয়র্কের ম্যানহাটানের টাইমস স্কয়ারে এই ঘটনা ঘটে। প্রতিবেদনে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার সমর্থকেরা একটি পতাকা মিছিলের আয়োজন করেছিল। এ সময় আলজেরিয়ার সমর্থকদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
ঘটনার একটি ভিডিও প্রথমে ইনস্টাগ্রামের ব্রুট অফিশিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত হয়। পরে সেটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি ও পতাকার রঙে সজ্জিত সমর্থকদের সঙ্গে আলজেরিয়ার সমর্থকদের ধাক্কাধাক্কি চলছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে টিওয়াইসি স্পোর্টস লিখেছে, শুরুতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ধাক্কাধাক্কির পাশাপাশি লাথির ঘটনাও ঘটে। সংঘর্ষের সময় আশপাশে অনেক দর্শক উপস্থিত ছিলেন। যাঁদের মধ্যে অপ্রাপ্তবয়স্করাও ছিলেন। ভিডিওতে কয়েকজনকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা গেলেও তাঁরা সফল হননি। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।
এই ঘটনায় কেউ আহত হয়েছেন কি না কিংবা কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, টাইমস স্কয়ারে আয়োজিত এই সমাবেশ ছিল বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা সমর্থকদের অন্যতম বড় জমায়েত। একই সময়ে কানসাস সিটিতেও আর্জেন্টিনা সমর্থকদের আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্তমানে সেখানেই অবস্থান করছে লিওনেল স্কালোনির দল।

একই দিনে দুই ভিন্ন আন্তর্জাতিক মঞ্চে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল চট্টগ্রামে পুরুষদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। একই দিন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ তাসমানের দেশটি। বিশ্বকাপের ডামাডোলেও তাই দিনটা র
৩৮ মিনিট আগে
বিশ্বকাপের প্রথম ম্যাচ শেষ হতেই ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছেন ইরানের উইঙ্গার মেহদি তোরাবি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য পাওয়া তাঁর সিঙ্গেল এন্ট্রি ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মূল একাদশ একরকম চূড়ান্ত করে ফেলেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি। তবে কয়েকটি পজিশনে এখনো প্রশ্ন রেখে দিয়েছেন এই মাস্টারমাইন্ড।
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপের শুরুতেই চোখে পড়ছে একটি নতুন ফ্যাশন ট্রেন্ড—বেশিরভাগ খেলোয়াড়ের পায়ে গোলাপি রঙের বুট। ম্যাচগুলোতে এই উজ্জ্বল রঙের আধিক্য স্পষ্টভাবে নজর কাড়ছে দর্শক ও বিশ্লেষকদের। নাইকি, অ্যাডিডাস, পুমা, নিউ ব্যালেন্স এবং স্কেচার্স—সব বড় স্পোর্টস ব্র্যান্ডই এই টুর্নামেন্টকে কেন্দ্র করে আলাদা আলাদা গো
৩ ঘণ্টা আগে