
ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক পয়েন্ট বিসর্জন দিয়েই চলেছে আর্সেনাল। আজ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে হেরে বসেছে গানাররা। এ নিয়ে লিগে নিজেদের সবশেষ তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ হারল আর্সেনাল, ড্র করেছে এক ম্যাচ।
সেন্ট জেমস পার্কে ঘরের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসাতে বেশিক্ষণ লাগেনি নিউক্যাসলের। অ্যান্থনি গর্ডনের ক্রস থেকে দারুণ এক হেডে ১২ মিনিটে আর্সেনালের জাল খুঁজে নেন আলেক্সান্দার ইসাক। এ নিয়ে ঘরের মাঠে লিগে শেষ ১২ ম্যাচে ১২ গোল করলেন এই সুইডিশ ফরোয়ার্ড।
এই হারে এ মৌসুমে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে পড়ল মিকেল আর্তেতার দল। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। ১ ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে চারে অ্যাস্টন ভিলা। ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল ও ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে গত চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

গত দুই মৌসুমে খুব কাছে গিয়েও শিরোপা জেতা হয়নি আর্সেনালের। শেষ মুহূর্তে পয়েন্ট বিসর্জন দেওয়ার মাশুলই দিতে হয়েছে তাদের। গানারদের সেই সুযোগ কাজে লাগিয়ে শিরোপা জিতে নেয় সিটি। এবার আর্সেনাল শুরু থেকে শিরোপা দৌড়ের আশা জাগিয়ে হঠাৎ ছন্দহীন হয়ে পড়েছে।
বুন্দেসলিগায় আবারও হোঁচট খেয়েছে বেয়ার লেভারকুসেন। গতবারের লিগ চ্যাম্পিয়নরা এবার ঘরের মাঠ বেঅ্যারেনায় গোলশূন্য ড্র করেছে স্টুটগার্টের বিপক্ষে। এ নিয়ে লিগে টানা দুই ম্যাচে ড্র করল জাভি আলোনসোর দল। গত মৌসুমে অপরাজিত থেকে লিগ জেতা লেভারকুসেন এবার ৯ ম্যাচে হেরেছে ১ ম্যাচ। ১৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার তিনে। ৮ ম্যাচে সমান ২০ পয়েন্ট নিয়ে এক ও দুইয়ে যথাক্রমে বায়ার্ন মিউনিখ ও আরবি লাইপজিগ।
পয়েন্ট খুইয়ে হতাশ আলোনসো। ম্যাচ শেষে লেভারকুসেন কোচ বলেছেন, ‘আমরা খুশি নই। আমরা ভেবেছি জয়ের জন্য যথেষ্ট করেছি।’
ফ্রেঞ্চ লিগ আঁয় মোনাকোকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়েছে আঁজার। আর লিলের মাঠে ১-১ গোলে ড্র করেছে লিঁও।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে