
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
কাজী ভাই নামে পরিচিত শৈশবের কোচের ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন মাহমুদউল্লাহ। ক্যাপশনে ৪০ বছর বয়সী এই ব্যাটার লিখেছেন, ‘আমাদের প্রিয় কাজী ভাই আর নেই শুনে গভীরভাবে দুঃখিত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সর্বশক্তিমান আল্লাহ তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।কাজী ভাই আমার শৈশবের কোচ ছিলেন এবং ছোটবেলা থেকে আমার ক্রিকেটে বিরাট প্রভাব ফেলেছিলেন। স্কুলের ক্রিকেট থেকে শুরু করে ময়মনসিংহ কাউন্টি ক্রিকেট ক্লাব দলের হয়ে খেলা পর্যন্ত তিনি সর্বদাই অত্যন্ত প্রভাবশালী ছিলেন।’
খুব অল্প বয়সেই মাহমুদউল্লাহর মধ্যে ক্রিকেটীয় প্রতিভা দেখতে পেরেছিলেন কাজী ভাই নামে পরিচিত এই কোচ। আজ কোচের মৃত্যুতে তিনি ফিরে গেলেন তাঁর শৈশবে। বাংলাদেশের সাবেক এই মিডল অর্ডার ব্যাটার লিখেছেন,‘আমি অষ্টম/নবম শ্রেণীতে পড়ি। আমার পরিবার সন্দেহ করত যে আমার ক্রিকেট খেলা উচিত কি না। তিনিই আমার বাবা-মাকে ক্রিকেট খেলতে দিতে রাজি করিয়েছিলেন। তিনি আমার মধ্যে সম্ভাবনা দেখেছিলেন এবং নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাকে একজন ক্রিকেটার হতে উৎসাহিত করেছিলেন। তিনি সর্বদা অত্যন্ত সুশৃঙ্খল, নিবেদিতপ্রাণ এবং ময়মনসিংহ ক্রিকেটের পথিকৃৎদের একজন ছিলেন।’
২০২৫ সালের মার্চে সামাজিক মাধ্যমে এক বার্তায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। তারপর থেকে তাঁর ব্যস্ততা শুধু ঘরোয়া ক্রিকেট নিয়েই। সবশেষ ২০২৬ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন তিনি।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৬ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৬ ঘণ্টা আগে
ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখা ক্রীড়াবিদদের স্বীকৃতি দিয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। আজ সাবেক ও বর্তমান ৯ ক্রীড়াবিদ পেয়েছেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড। সেই অনুষ্ঠানে তামিম ইকবাল স্মৃতি রোমন্থন করেছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও কোকোকে নিয়ে। তামিম অনুতপ্ত
৮ ঘণ্টা আগে