বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা নিয়ে অনেক কথাই হচ্ছে। জামাল ভূঁইয়া থেকে তারেক কাজী—লাল-সবুজ জার্সিতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসীদের খেলা নতুন নয়। হামজা অবশ্য একাধিকবার আগ্রহও প্রকাশ করেছেন বাংলাদেশের হয়ে খেলতে।
বেশ কদিন আগে হামজা জানিয়েছিলেন, বাংলাদেশের হয়ে খেলতে পারলে তিনি গর্ববোধ করবেন। আজ আজকের পত্রিকায় প্রকাশিত এক বিশেষ সাক্ষাৎকারেও ফের এই আগ্রহের কথা পুনরাবৃত্তি করেছেন ইংলিশ ফুটবল তারকা। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ফুটবল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলের অবস্থান যেমনই হোক, তাঁর ভাবনায় এটা প্রভাব ফেলবে না।
আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের কাছে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন হামজার বাংলাদেশ দলে খেলার সম্ভাবনা নিয়ে। তিনি জানিয়েছেন, বাফুফে হামজার মূল ক্লাব লেস্টার সিটিকে চিঠি দিয়েছেন এ ব্যাপারে। সোহাগ সংবাদমাধ্যমকে বলেন, ‘দেড় বছর আগেও হামজা একবার বলেছিল বাংলাদেশের হয়ে খেলতে পারলে তাঁর ভালো লাগবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা তাঁর ক্লাবকে চিঠি দিয়েছিলাম। কারণ, ফুটবল বিষয়ে ইউরোপিয়ান ফুটবলারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায় না। সে ক্ষেত্রে খেলোয়াড়ের ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে হয়। দেড় বছর আগে সেই চিঠির আমরা কোনো প্রত্যুত্তর পাইনি।’
চলতি মৌসুমে লেস্টার থেকে ধারে ওয়াটফোর্ডে যোগ দিয়েছেন হামজা। চ্যাম্পিয়নশিপ ক্লাবটির কোচ রব এডওয়ার্ডসও চান, তার শিষ্য বাংলাদেশের হয়ে খেলুক। ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো এই তারকাকে বাফুফে চায় কি না এ প্রশ্নে সোহাগ বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে একাধিক সাক্ষাৎকারে হামজা বলেছে বাংলাদেশের হয়ে খেলতে তাঁর ইচ্ছা রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আবারও ক্লাবকে চিঠি দিয়েছি। জানিয়েছি বাংলাদেশের হয়ে খেলতে হামজার যে ইচ্ছা সে বিষয়ে আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে চাই। এখন পর্যন্ত পরিষ্কার কোনো উত্তর আমরা পাইনি। তারা যে চিঠি পেয়েছে এবং প্রয়োজনে যোগাযোগ করা হবে এ বিষয়ে জানানো হয়েছে।’
হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তাঁর বাবা–মায়ের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন হামজা। ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেললেও জাতীয় দলে এখনো ডাক পাননি। অবশ্য এ স্বপ্ন পূরণে তিনি আরও ২ বছর অপেক্ষা করতেও রাজি। আর তাতেও যদি ইংল্যান্ড জাতীয় দলের দরজা না খোলে তবে লাল-সবুজ জার্সি গায়ে চরানোর ইচ্ছে তাঁর।
এই মুহূর্তে যখন হামজাকে বাংলাদেশ দলে খেলা নিয়ে আলোচনা, এ ব্যাপারে বাফুফে তাঁর সঙ্গে যোগাযোগ করবে কি না, এই প্রসঙ্গে আবু নাঈম সোহাগ বলেছেন, ‘এই বিষয়ে কোনো মন্তব্য নেই। আমরা আনুষ্ঠানিকভাবে তাঁর ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের নিজস্ব প্রক্রিয়া আছে। ফেডারেশন হিসেবে আমরা চাইলে সরাসরি একজন খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করতে পারি না। ক্লাবের সঙ্গে খেলোয়াড়ের চুক্তিগত বাধ্যবাধকতা থাকে। আমাদের ক্লাবের অনুমতি নিয়ে তখন তাঁর সঙ্গে যোগাযোগ করতে হবে। সে ক্ষেত্রে যদি একটু দেরিও হয় তবু আমাদের সঠিক ব্যবস্থায় তাঁর সঙ্গে যোগাযোগ করতে হবে।’

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে