‘মানুষ বাঁচে তাঁর কর্মের মধ্যে’-সদ্য প্রয়াত পেলের ব্যাপারটা যেন এমনই। পেলেকে এখনো অনেকে নানাভাবে স্মরণ করছেন, শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলারকে নিয়ে অনেকে বিভিন্ন রকম স্মৃতিচারণ করছেন। কিংবদন্তির সতীর্থদের মতে, তিনি (পেলে) ভিন গ্রহের ফুটবলার।
আন্তর্জাতিক ফুটবলে ৯২ ম্যাচ খেলেছিলেন পেলে। ৭৭ গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। যেখানে নেইমারের সঙ্গে ব্রাজিলের জার্সিতে যৌথ সর্বোচ্চ গোলদাতা এই কিংবদন্তি ফুটবলার। ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের তিনটিই এসেছে পেলের হাত ধরে। ১৯৫৮,১৯৬২, ১৯৭০-এই তিন বিশ্বকাপ জিতেছিলেন পেলে। এই সময়ে পেলের সতীর্থ ছিলেন হোসে মাসিয়া ও গার্সন ডি অলিভিয়েরা নুনেস। যেখানে ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে পেলের সঙ্গে খেলেছিলেন হোসে মাসিয়া এবং ১৯৭০ বিশ্বকাপে ছিলেন গার্সন।
গার্সন তুলনা প্রসঙ্গে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, ম্যারাডোনার কথা বলেছেন। গার্সন বলেন, ‘লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, ম্যারাডোনা সবাই ব্যতিক্রমী, দুর্দান্ত খেলোয়াড় তবে তারা মানুষ। পেলে মানুষ না। সে (পেলে) শনি গ্রহ থেকে এসেছে।’
পেলের পুরো নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। গার্সনের মতে, এডসন মারা গেলেও পেলে অমর। ১৯৭০ বিশ্বকাপজয়ী এই ফুটবলার বলেন, ‘সে (পেলে) সবার সেরা, ফুটবলের রাজা। এডসন আরান্তেস দো নাসিমেন্তো মারা গিয়েছে কিন্তু পেলে শ্বাশ্বত।’
গত কয়েক বছর ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করছিলেন পেলে। এ বছরের ৩০ নভেম্বর কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। হাসপাতালে বসেই বিশ্বকাপ ফুটবল দেখেছিলেন। অবশেষে এই লড়াইয়ে হার মেনে গত পরশু ৮২ বছর বয়সে মারা যান ব্রাজিলিয়ান কিংবদন্তি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে