
মৌরিতানিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ২-১ গোলে। মাঠের আধিপত্যকে একপাশে রেখে হিসেব করলে—র্যাঙ্কিংয়ে ১১২ ধাপ পিছিয়ে থাকা আফ্রিকার দলটির বিপক্ষে আলবিসেলেস্তেদের এই জয়কে কষ্টার্জিত বললে খুব বেশি ভুল হওয়ার কথা না। প্রধান কোচ লিওনেল স্কালোনিও অকোপটে স্বীকার করলেন—ভালো খেলেনি তাঁর দল।
লা বোম্বেনারোতে শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। বিরতির পর মাঠে নামেন তারকা ফরোয়ার্ড। বদলি নেমে বেশ কিছু ঝলক দেখিয়েছেন মেসি। সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পাননি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে একবার করে জালের দেখা পান এনজো ফার্নান্দেজ এবং নিকো পাজ। ম্যাচের অন্তিম মুহূর্তে মৌরিতানিয়ার হয়ে একটা গোলের শোধ দেন জর্ডান লেফোর্ট।
সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘বাস্তবতা হলো আজ আমরা ভালো ফুটবল খেলতে পারিনি। এই ম্যাচের পারফরম্যান্স থেকে অনেক উপসংহার টানা যেতে পারে। আমরা সব সময় বলি, সহজ প্রতিপক্ষ বলে কেউ নেই। আজ দলের পারফরম্যান্স ভালো ছিল না। এটা মেনে নিয়ে আমাদের ভুল শুধরাতে হবে। দলের এমন পারফরম্যান্সে আমি চিন্তিত নই। সব সময়ের মতো কিছু বিষয় সংশোধন করতে হবে। তাও ভালো যে এখনই সেগুলো ধরা পড়েছে।’
মেসিকে বিরতির পর নামানোর ব্যাখ্যা দিতে গিয়ে স্কালোনি বলেন, ‘অনেক সময় আমাদের ভিন্ন কিছুর চেষ্টা করতে হয়। পর্যাপ্ত সময় না থাকলে দলের পারফরম্যান্স খারাপ হতে পারে।’
মৌরিতানিয়ার বিপক্ষে নিজেদের স্বভাবজাত ফুটবল খেলতে না পারলেও হতাশ নন স্কালোনি, ‘আমার এর চেয়েও অনেক ভালো খেলতে পারি। অতীতে আমরা সেটা করে এসেছি। যারা মাঠে ছিল সবাই দলের জয়ে অবদান রেখেছে। কিন্তু যখন পরিস্থিতি জটিল হয়ে দাঁড়ায়, তখন পারফর্ম করা কঠিন হয়ে পড়ে।’

আজ সাংবাদিকদের মিঠু বলেছেন, ‘আমাদের ধৈর্যের সীমা আছে। এই সপ্তাহে একটা ব্যবস্থা নেব। তাদের ৫ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি আর ৫ কোটি টাকার চেক আমাদের কাছে আছে। আজ-কালকের মধ্যে টাকা না দিলে আমাদের অন্য পন্থায় যেতেই হবে।’
২ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রদান করেছে।
৫ ঘণ্টা আগে
এই ড্রয়ে গ্রুপ রানার্সআপ হয়েই সেমিফাইনালে উঠল বাংলাদেশ। ১ এপ্রিল সেমিফাইনালে খেলতে হবে নেপালের বিপক্ষে।
৬ ঘণ্টা আগে
যোগ করা সময়ের ১০ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমে কর্নারটি ফয়সাল নিতে গেলেও পরে রোনান সুলিভান নিতে চাওয়ায় সরে আসেন তিনি। সুলিভানের নেওয়া কর্নার থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান রিয়াদ ফাহিম।
৭ ঘণ্টা আগে