Ajker Patrika

আইপিএল সম্প্রচারের সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৯: ৪৯
আইপিএল সম্প্রচারের সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে প্রকাশিত সংবাদ সঠিক নয় বলে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে তারা।

জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না৷ ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব৷ কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব।’

আজ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রদান করেছে।

এতে আরো বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংক এশিয়ার কাছে ৪৭.৫ মিলিয়ন ডলারে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে পাকিস্তানি ব্যাংক আলফালাহ

আমির হামজার বিস্ফোরক মন্তব্য: ‘বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকু নাস্তিক ও ইসলামবিদ্বেষী’

দেশের সব পেট্রলপাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার

সৌদি যুবরাজ আমাকে তোষামোদ করছেন: ট্রাম্প

জোড়া লাল কার্ডের ম্যাচে ভারতকে রুখে দিল বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত