ড্যানি ওয়েলবেককে মনে না থাকার কোনো কারণ নেই ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের। ২০০১ থেকে ২০১৪ পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডেই ছিলেন সাবেক এই ইংলিশ ফরোয়ার্ড। রেড ডেভিলদের যুব দলে লম্বা সময় কাটানোর পর মূল দলেও ৬ বছর খেলেছেন তিনি। সাবেক এই ঘরের ছেলেই আজ ইউনাইটেডের বুকে প্রথম শেলটা বিঁধলেন। ব্রাইটনকে জেতাতে রাখলেন বড় ভূমিকা।
৩২ মিনিটে মিডফিল্ডার কাওরো মিতোমার থেকে বল পেয়ে বল ইউনাইটেডের জালে পাঠান ওয়েলব্যাক। এটি তাঁর ক্যারিয়ারের শততম গোল। আর সাবেক ক্লাব ইউনাইটেডের বিপক্ষে ষষ্ঠতম। ওয়েলব্যাকের গোলে ঘরের মাঠে ফালমার স্টেডিয়ামে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাইটন। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে এরিক টেন হাগের দল। ৬০ মিনিটে ওল্ড ট্রাফোর্ডের নতুন ডিফেন্ডার নওসাইর মাজরাউইর পাস থেকে ব্যবধানটা ১-১ করেন উইঙ্গার আমাদ দিয়ালো। ৭৩ মিনিটে ভিএআর পরীক্ষায় একটি গোল বাতিল না হলে এগিয়েও যেতে পারত ইউনাইটেড।
ড্রয়ে শেষ হতে যাওয়া ম্যাচটিতে ইউনাইটেডের কপালে হাত পড়ে নির্ধারিত সময়ের পর। যোগ করা পঞ্চম মিনিটে হেডে দুর্দান্ত গোলে ব্রাইটনকে উচ্ছ্বাসে ভাসান হোয়াও পেদ্রো। সেই গোল আর শোধ দেওয়ার মতো সময় ছিল না টেন হাগের শিষ্যদের হাতে। প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের দ্বিতীয় ম্যাচেই হারল তারা। গত সপ্তাহে লিগের প্রথম ম্যাচে ঘরের মাঠে ফুলহামের বিপক্ষে শেষ মুহূর্তে গিয়ে জিতেছিল ইউনাইটেড। আজ হারল শেষ মুহূর্তের গোলে।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে