
এএফসি নারী এশিয়ান কাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে সামনে পেলেই যেন তেঁতে ওঠে জাপান। এর আগেও শিরোপা নির্ধারণী ম্যাচে দুবার মাতিলদাসদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল জাপানিজরা। আরও একবার তেমন কিছুরই পুনরাবৃত্তি করল তারা।
নারী এশিয়ান কাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতল জাপান। প্রতিযোগিতায় এটা তাদের তৃতীয় শিরোপা। এর আগে ২০১৪ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। প্রতিবারই তাদের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। টানা দুটি ফাইনালে হারার পর এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল আয়োজকদের সামনে। কিন্তু প্রতিশোধ তো নিতেই পারেনি—উল্টো ফের জাপানের কাছে ফাইনালে হেরে নিজেদের কাটা ঘায়ে নুনের ছিটা দিল অস্ট্রেলিয়ার মেয়েরা।
জাপান শক্তিশালী প্রতিপক্ষ হলেও এবারের পরিস্থিতি ভিন্ন ছিল অস্ট্রেলিয়ার জন্য। আয়োজক হওয়ায় মাঠ এবং দর্শক তাদের পক্ষে ছিল। স্বাভাবিকভাবেই ফাইনালের আগে ফেভারিট মনে করা হচ্ছিল অস্ট্রেলিয়াকে। সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে মাঠের খেলাতেও দাপট দেখিয়েছে তারা। বল দখল, আক্রমণ, পাসিং, প্লেসিং—সব সূচকেই এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। কেবল কাজের কাজ গোলটাই করতেই পারেনি।
৫২ শতাংশ বল দখলে রেখে জাপানের গোল অভিমুখে ১৬টি শট নেয় অস্ট্র্রেলিয়া; এর মধ্যে ছয়টি লক্ষ্যে ছিল। বিপরীতে ১২ শটের মধ্যে চারটা লক্ষ্যে রাখতে পেরেছে জাপান। গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ১৭ তম মিনিটে দলটিকে উচ্ছ্বাসে ভাসান মাইকা হামানো। হাসিগাওয়ার সহায়তায় গোল করেন চেলসির এই জাপানিজ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত এই গোলটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। বাকি সময় আপ্রাণ চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি অস্ট্রেলিয়া। সুযোগ হাতছাড়া করা জাপানও পারেনি ব্যবধান বাড়াতে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সারাদেশে চলছে খুশির জোয়ার। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে নিজেদের খুশি ভাগ করছেন সাধারণ মানুষ। পিছিয়ে নেই ক্রিকেটাররাও। ভিন্ন ভিন্ন বার্তায় ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
৪ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমকে সামনে রেখে নিজেদের ক্রিকেটারদের জন্য কঠোর ফিটনেস নীতি চালু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে অংশ নিতে চাইলে ক্রিকেটারদের বাধ্যতামূলকভাবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমকে সামনে রেখে বেশ বিপদেই আছে কলকাতা। আরও সংক্ষেপে বলতে গেলে—টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে তিনবারের চ্যাম্পিয়নদের পেস বোলিং বিভাগে বড় ধরনের ধাক্কা লেগেছে। এই তালিকার সবশেষ সংযোজন আকাশ দীপ।
৫ ঘণ্টা আগে
চলতি মাসের শেষদিকে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। তার আগে বড় ধরনের ধাক্কা খেল হলুদ জার্সিধারীরা। চোটের কারণে ম্যাচ দুটি থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ গোলরক্ষক আলিসন বেকার। বিবৃতিতে তাঁর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
৬ ঘণ্টা আগে