
আফগানিস্তানের কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ জন নিহত হওয়ার খবর শোনা গেছে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। হামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফার। এই ঘটনায় পাকিস্তানকে হুমকি দিয়ে কাছের বন্ধু ভারতকে পাশে চান আফগান স্পিনার
নিউজ-১৮ কে গজনফার বলেন, ‘ওই জায়গার (পুনর্বাসন কেন্দ্র) মানুষদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ নেই। সেই জায়গাটিকেই লক্ষ্যবস্তু বানানো হয়েছে; সেখানে থাকা মানুষদের হত্যা করা হয়েছে। আফগান জনগণের কাছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
পাকিস্তানকে হুমকি দেওয়ার পাশাপাশি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন গজনফার, ‘আমি বুঝতে পারছি না তারা কী প্রমাণ করতে চায়। তারা এসে সাধারণ মানুষদের লক্ষ্যবস্তু বানাচ্ছে—এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আফগানিস্তান এটা মেনে নেবে না। সবাই আফগানিস্তানের ইতিহাস জানে। যদি সেই ইতিহাস আবার ফিরে আসে, তাহলে তা পাকিস্তানের জন্য খুবই খারাপ হবে।’
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন গজনফার। দুঃসময়ে ভারতের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে থাকার বার্তা দিয়েছেন, ‘ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা তাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। অন্যান্য দেশগুলোর প্রতিও আমাদের একই অনুরোধ। এটি কারও জন্যই ভালো নয়। বর্তমানে বিশ্ব অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে—এ ধরনের সংঘাত কারও জন্যই মঙ্গলজনক নয়।’
প্রতিবেদন বলা হয়েছে, ওই বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। আফগান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, হামলাটি চালানো হয় কাবুলের একটি ২০০০ শয্যার একটি বড় হাসপাতালে। হামলায় হাসপাতালের বড় অংশ ধসে গেছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২৮ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে