
ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ফলোঅনের শঙ্কায় আফগানিস্তান। স্বাগতিকদের করা ৫৬৪ রানের জবাবে দলীয় ১১৮ রানেই ৬ ব্যাটারকে হারিয়েছে আফগানরা। ভারত-আফগানিস্তান টেস্ট ছাড়াও আজ টিভিতে আছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।

ভারতের বিপক্ষে আবেদনও করছেন। তবে আম্পায়ার সাড়া দিচ্ছেন না। কিন্তু যখন টিভি রিপ্লেতে দেখানো হচ্ছে, তখন আফসোসে পুড়ছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। ইশ! যদি রিভিউ নিতাম—সফরকারী ক্রিকেটারদের তখন এমনটা ভাবা ছাড়া আর কিছু করার থাকে না।

আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার রহমত শাহ মারা গেছেন—হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল এমন গুজব। এক্সে ভাইরাল হওয়া কয়েকটি পোস্টে দাবি করা হয়, ৩২ বছর বয়সে মারা গেছেন আফগান এই ব্যাটার। তবে পরে জানা যায়, পুরো ঘটনাটি ছিল ভুল অনুবাদ থেকে তৈরি হওয়া বিভ্রান্তি।

আফগানিস্তানের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না ইংল্যান্ড—এমনটাই জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তালেবান সরকারের নারী ও কিশোরীদের ওপর আরোপিত বিধিনিষেধের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।