
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
সবশেষ সুইডেন ফুটবল বিশ্বকাপ খেলেছিল ২০১৮ সালে। রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল সুইডিশরা। মার্কিন মুলুকে চলমান বিশ্বকাপে তারা ফিরল ৮ বছর পর। মন্তেরেই স্টেডিয়ামে আজ তিউনিসিয়াকে ৪-১ গোলে হারিয়েছে
বাংলাদেশ সময় আজ সকালে মন্তেরেই স্টেডিয়ামে ৭ মিনিটে এগিয়ে যায় সুইডেন। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন ইয়াসিন আয়ারি। আধা ঘণ্টার মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে সুইডিশরা। ৩০ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন আলেক্সান্দার ইসাক।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান কমিয়েছে তিউনিসিয়া। হানিবাল মেজব্রির অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন তিউনিস ডিফেন্ডার ওমর রেকিক। প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করা সুইডেন দ্বিতীয়ার্ধে করে গোলের উৎসব। ৫৯ মিনিটে গোল উৎসবে যোগ দেন ভিক্টর গিয়োকেরেস। তিউনিসিয়া নিজেদের ভুলেই মূলত গোল হজম করেছে দায়ই বেশি। গোলরক্ষক আবদেলমুহিব শামাখ খেয়ালই করেননি যে আশপাশে সুইডিশ ফরোয়ার্ড ইসাক আসেন। ইসাক এরপর গিয়োকেরেসকে বল বাড়িয়ে দেন। পাস রিসিভ করে আনুষ্ঠানিকতা সারেন গিয়োকেরেস।
একেবারে শেষ মুহূর্তে এসে জোড়া গোল করে সুইডেন। ৮৪ মিনিটে ইসাকের পাস রিসিভ করে তিউনিসিয়ার জটলা ভেদ করে দুর্দান্ত গোল করেন ম্যাটিয়ান সভেনবার্গ। তবে এই গোলটি নিয়ে হয়েছে অনেক নাটকীয়তা। অফসাইডের কারণে বাতিল করার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নেওয়া হয়। ভিএআর দেখে সভেনবার্গের গোল নিশ্চিত করা হয়।
ম্যাচ শেষ হওয়া যখন কেবল সময়ের ব্যাপার, তখন পঞ্চম গোল করে সুইডেন। লুকাস বার্গভালের অ্যাসিস্টে আলতো ছোঁয়ায় গোল করেন আয়ারি। যেটা ম্যাচে আয়ারির প্রথম গোল। গোলের বন্যা বইয়ে দেওয়ায় মন্তেরেই স্টেডিয়ামের গ্যালারি ছেঁয়ে যায় সুইডেনের পতাকায়। কোচ গ্রাহাম পটারকেও দেখা গেছে বেশ উচ্ছ্বসিত। রেফারির শেষ বাঁশি বাজার পর নিশ্চিত হয় সুইডেনের ৫-১ গোলের বিশাল জয়।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩৬ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৪ ঘণ্টা আগে