
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। দুবাইয়ে গত রাতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো জিতল চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির এই ইভেন্ট জেতার পর রোহিত শর্মা, বিরাট কোহলিদের ব্যাংক অ্যাকাউন্টে যোগ হচ্ছে কোটি কোটি টাকা।
চ্যাম্পিয়ন হওয়ায় ভারত পাচ্ছে ২২ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি হিসেবে ২৭ কোটি ৬ লাখ টাকা। রোহিতের দল যেহেতু গ্রুপ পর্বের তিন ম্যাচসহ টানা পাঁচ ম্যাচ জিতে শিরোপা জিতেছে, তাতে যোগ হচ্ছে ১ কোটি ২৩ লাখ টাকা। কারণ, প্রতি ম্যাচ জয়ের জন্য ৩৪ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল (বাংলাদেশি ৪১ লাখ ৮ হাজার টাকা)। আর টুর্নামেন্টে অংশ নেওয়া আট দল ১ লাখ ২৫ হাজার ডলার করে পেয়েছে (১ কোটি ৫১ লাখ টাকা)। সব মিলে ভারত পাচ্ছে ২৯ কোটি ৮০ লাখ টাকা।
ভারতের পর স্বাভাবিকভাবেই দ্বিতীয় সর্বোচ্চ টাকা পাবে নিউজিল্যান্ড। রানার্সআপ কিউইরা ফাইনালের দিন পেয়েছে ১১ লাখ ২২ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)। গ্রুপ পর্বে দুই ম্যাচ জেতায় মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড পাচ্ছে আরও ৮২ লাখ ১৬ হাজার টাকা। অংশগ্রহণ ফি হিসেবে ১ কোটি ৫১ লাখ টাকা তো পাচ্ছেই। সব মিলিয়ে নিউজিল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে ১৫ কোটি ৮৬ লাখ টাকা।
দু্ই সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাও পাচ্ছে কোটি কোটি টাকা। প্রোটিয়ারা পাচ্ছে ৯ কোটি ১০ লাখ টাকা এবং ৮ কোটি ৬৯ লাখ টাকা পাচ্ছে অস্ট্রেলিয়া। কারণ, দুই সেমিফাইনালিস্ট পাচ্ছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে (৬ কোটি ৭৭ লাখ টাকা)। আর অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে জিতেছে ১ ম্যাচ। গ্রুপ পর্বের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া-আফগানিস্তান এই ম্যাচ দুটি বৃষ্টির কারণে ফল দেখতে পারেনি। প্রোটিয়ারা দুই ম্যাচ জিতেছে গ্রুপ পর্বে।
টুর্নামেন্ট শেষে দুই গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ড পাঁচ, ছয়, সাত ও আট নম্বরে থেকে শেষ করেছে চ্যাম্পিয়নস ট্রফি। কারণ, আফগানদের পয়েন্ট ৩। আর বাংলাদেশ, পাকিস্তান দুই দলেরই পয়েন্ট ১। নেট রানরেটের কারণে পাকিস্তানের চেয়ে এগিয়ে থেকে টুর্নামেন্ট শেষ করেছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। কোনো পয়েন্ট না পাওয়ায় ইংল্যান্ডের অবস্থান অষ্টম।
আয়োজক পাকিস্তান, জস বাটলারের ইংল্যান্ড দুই দলই পাবে ৩ কোটি ২১ লাখ টাকা। কারণ, সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল দুটির প্রত্যেকেই পাচ্ছে ১ কোটি ৭০ লাখ টাকা করে। পাশাপাশি অংশগ্রহণ ফি ১ কোটি ৫১ লাখ টাকা যোগ করলে ৩ কোটি ছাড়িয়ে যায়। আফগানিস্তান ও বাংলাদেশ পাচ্ছে ৬ কোটি ১৫ লাখ টাকা ও ৫ কোটি ৭৪ লাখ টাকা। ষষ্ঠ থেকে অষ্টম স্থানে থাকা বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড তিন দলের কেউই কোনো ম্যাচ জেতেনি। তবে রাওয়ালপিন্ডিতে গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়ে যায়। আর আফগানিস্তান প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছে।
নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে গত রাতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ—এক বার করে শিরোপা জিতেছে। ২০০২ সালে ভারত-শ্রীলঙ্কা যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতকে হারিয়ে ২০০০ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল নিউজিল্যান্ড। দুবাইয়ে গত রাতে ভারত নিল ২৫ বছরের বদলা। আর ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি থেকে কে কত টাকা পেল
অর্থ পুরস্কার (টাকা)
ভারত ২৯ কোটি ৮০ লাখ
নিউজিল্যান্ড ১৫ কোটি ৮৬ লাখ
দক্ষিণ আফ্রিকা ৯ কোটি ১০ লাখ
অস্ট্রেলিয়া ৮ কোটি ৬৯ লাখ
আফগানিস্তান ৬ কোটি ১৫ লাখ
বাংলাদেশ ৫ কোটি ৭৪ লাখ
পাকিস্তান ৩ কোটি ২১ লাখ
ইংল্যান্ড ৩ কোটি ২১ লাখ

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৮ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৮ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে