
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি গত রাতে শেষ হয়েছে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল দিয়ে। দুবাইয়ে গত রাতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ভারত জিতল তৃতীয়বারের মতো। চ্যাম্পিয়ন হয়ে হার্দিক পান্ডিয়া পাকিস্তানিদের নিয়ে করেছেন রসিকতা।
নিরাপত্তার অজুহাতে গত ১৭ বছর ধরে পাকিস্তান সফর করছে না ভারতীয় ক্রিকেট দল। সদ্য শেষ হওয়া ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও সেটার ব্যতিক্রম হয়নি। ভারত তাদের পাঁচ ম্যাচের পাঁচটিই খেলেছে দুবাইয়ে। রোহিত শর্মা, বিরাট কোহলির কারণে মূলত বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে দুবাইয়ে যেতে হয়েছে। ঘরের মাঠে ভারতের বাড়তি সুবিধা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। দুবাইয়ে গত রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর পান্ডিয়া মিক্সড জোনে বলেছেন, ‘আমি নিশ্চিত দুবাইয়ে থাকা পাকিস্তানিরা আমাদের পারফরম্যান্স উপভোগ করেছেন। আমরা কেন যাইনি, সেই প্রশ্ন তো অবান্তর।’
বার্বাডোজ থেকে দুবাই—সাড়ে ৮ মাস ব্যবধানে ভারত আইসিসি ইভেন্টের দুটি শিরোপা জিতল। গত বছরের ২৯ জুন পান্ডিয়ার শেষ ওভারের ঝলকে ভারত জেতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। আর গত রাতে দুবাইয়ে তাঁর ১৮ বলে ১৮ রানের ইনিংস ভারতকে চ্যাম্পিয়নস ট্রফি জেতাতে দারুণ অবদান রাখে। পান্ডিয়া জানিয়েছেন, নিজের চেয়ে দলকে সব সময় ওপরে স্থান দেন বলে পান্ডিয়া একের পর এক শিরোপা জিতছেন। ভারতীয় এই অলরাউন্ডার বলেন, ‘আমি সব সময় জেতার জন্যই খেলি। বলার জন্যই বলা না। নিজের চেয়েও দলকে ওপরে রাখি। হার্দিক পান্ডিয়া ভালো খেলুক, না খেলুক তাতে কিছু যায় আসে না। তবে দলের অবশ্যই ভালো করা দরকার। এই মানসিকতাই কঠিন সময়ে লড়তে সাহায্য করেছে এবং না পালিয়ে চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করতে হয়,সেটা শিখিয়েছে।’
টুর্নামেন্ট জুড়েই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। বাদ যায়নি ফাইনালও। দুবাইয়ে গত রাতে ফাইনালের মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধি ছিলেন না। যদিও টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। অথচ সেখানে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি। আয়োজক পাকিস্তানের কাউকে না রাখায় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ক্ষোভ ঝারেন শোয়েব আখতার।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে