Ajker Patrika

মিরপুরে আঘাত পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
মিরপুরে আঘাত পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার
বৃষ্টির নামার আগে আঘাত পেয়েছেন তালাত। ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাউন্ডারি বাঁচাতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার হুসেইন তালাত। বাঁ কাঁধে আঘাত পাওয়ার পর তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশের ইনিংসের ষষ্ঠ ওভারে এই দুর্ঘটনা ঘটে। লিটন দাস অফসাইড দিয়ে মোহাম্মদ ওয়াসিমের বল পাঞ্চ করে মারলে বল থামানোর জন্য বাউন্ডারির দিকে দৌড়ে যান তালাত। বাউন্ডারির কাছে পৌঁছে বল ফেরানোর চেষ্টা করলেও সফল হননি; বল স্পর্শ করার সময় বাউন্ডারি লাইনের ফোমে তাঁর পা পড়ে। ভারসাম্য হারিয়ে তিনি বিজ্ঞাপন বোর্ডে ধাক্কা খান। তাতে তাঁর বাঁ কাঁধের ওপর জোরে আঘাত লাগে।

এই ঘটনার পরপরই পাকিস্তান দলের অন্যান্য ক্রিকেটার এবং মাঠে থাকা স্টাফরা দ্রুত তালাতের কাছে ছুটে যান। পরে স্ট্রেচার এনে তাঁকে মাঠ থেকে সরিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, মাঠেই দলের মেডিকেল স্টাফরা তালাতকে তাৎক্ষণিক চিকিৎসা দেন। প্রাথমিক পরীক্ষা শেষে পরীক্ষা নিরীক্ষার জন্য জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর চোটের ধরন সম্পর্কে জানা যাবে।

তালাতের চোট পাওয়ার পর বেশিক্ষণ বল মাঠে গড়ায়নি। এক ওভার পরই বজ্রপাতের কারণে খেলা বন্ধ হয়। দুই দলের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান। এই রিপোর্ট লেখার সময় বৃষ্টি কিছুটা থামলেও খেলা এখনো শুরু হয়নি।

তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে আজ জিততেই হবে পাকিস্তানকে। এমন সমীকরণে মিরপুরে আগে ব্যাট করে ২৭৪ রান তোলে সফরকারী দল। জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে খুবই বাজে। ১৫ রান করতেই বিদায় নেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্ত। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিততে হলে দারুণ কিছুই করে দেখাতে হবে পরের সারির ব্যাটারদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নদীর পাড়ে পড়ে ছিল অজ্ঞাতনামা যুবকের গলাকাটা ও মাথাবিহীন লাশ

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

ভৈরবে ১ কোটি ৮৫ হাজার টাকাসহ আটক দুই স্বর্ণকার, ২১ ঘণ্টা পর মুক্ত

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত