
নিলাম থেকে দলে নিলেও মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই বাংলাদেশি বোলারের বিকল্প খুঁজছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি। এবার সে বিকল্প খুঁজে নিল টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা।
মোস্তাফিজের বদলি পেসার হিসেবে ব্লেসিং মুজারাবানিকে নিয়েছে কলকাতা। আজ এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে জিম্বাবুয়ের পেসারের একটি ছবি পোস্ট করেছে কলকাতা। ক্যাপশনে লিখেছে, ‘বেগুনি-সোনালি শিবিরে নতুন আশীর্বাদ।’
আইপিএলে সুযোগ পাওয়ায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী পর্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুজারাবানি। এবার ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত কলকাতার সঙ্গে চুক্তি করায় ইসলামাবাদের সঙ্গে চুক্তি বাতিল করেছেন এই বোলার। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বিষয়টি নিশ্চিত করেছে।
সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে নিজেকে জিম্বাবুয়ের সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মুজারাবানি। বাউন্স এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার ক্ষমতা তাঁকে বাকিদের থেকে আলাদা করেছে। ৮৯ টি-টোয়েন্টির ৮৬ ইনিংসের বল হাতে তাঁর শিকার ১০৬ উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন ৭.২৪ রান।
নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে নিয়েছিল কলকাতা। কিন্তু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং ধর্মীয় গুরুদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিদের্শে (বিসিসিআই) বাঁ হাতি পেসারকে বাদ দেয় কলকাতা। আইপিএল থেকে বাদ পড়লেও পিএসএলে দল পান মোস্তাফিজ; তাঁকে নিয়েছে লাহোর কালান্দার্স। পিএসএলের পরবর্তী পর্ব শুরু হবে আগামী ২৬ মার্চ। তার দুই দিন পর মাঠে গড়াবে আইপিএলের ১৯তম সংস্করণ।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৫ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে