
দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। উৎসবের এই দিনে সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। সামাজিক মাধ্যমেও বন্ধুবান্ধব-আত্মীয় স্বজনরাও ঈদ মোবারক বার্তা পাঠাচ্ছেন প্রিয়জনদের। অনেকে মুরব্বিদের কাছ থেকে পাচ্ছেন সালামি।
অন্যান্যদের মতো তাসকিন আহমেদ ঈদ উদযাপন করছেন পরিবারের সঙ্গে। ঈদের নামাজ শেষে আজ তাসকিনের পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। ছেলে তাশফিন আহমেদ রিয়ান বাবা, মা ও দাদা প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে সালামি পেয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় তাশফিনের চোখে মুখে ছিল দুষ্টুমির ছাপ। তার কাছে জানতে চাওয়া, ‘সালামির টাকা দিয়ে তুমি কী করবে?’ উত্তরে তাশফিন বলল, ‘জমাব। এই টাকা দিয়ে খাট কিনব।’
এবারের ঈদে তাসকিন, তাঁর বাবা ও ছেলে ম্যাচিং ড্রেস পরে ছবি তুলেছেন। ক্যাপশনে বাংলাদেশের তারকা পেসার লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক।’ শরীফুল ইসলাম, মুশফিকুর রহিমরা গ্রামে পরিবারের সঙ্গে ঈদ কাটছে। ঈদের জামাতে বসে ছবি তুলে সেটা ফেসবুকে পোস্ট করেছেন মুশফিক। জামাতে ছিল তাঁর ছেলেও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহ আমাদের এবং আপনার নেক আমল কবুল করুন। ঈদ মোবারক।’ শরীফুল তাঁর বাচ্চাকে কোলে নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে বাংলাদেশের বাঁহাতি পেসার লিখেছেন, ‘ঈদ মোবারক।’
পাকিস্তানের বিপক্ষে ১৫ মার্চ সিরিজ জয়ের পর ক্রিকেটাররা ঈদের ছুটিতে আছেন। নাহিদ রানা, রিশাদ হোসেনরা ঈদ উপভোগ করছেন নিজ নিজ গ্রামের বাড়িতে। ঈদের দিন নতুন সাজে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রানা, রিশাদরা। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরাও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সাকিব আল হাসান গত রাতে আবারও ফেসবুক পেজে লিখেছেন, ‘ঈদ মোবারক।’
ঈদের ছুটি শেষে ক্রিকেটারদের ব্যস্ততা শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ঘরের মাঠে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। কারও আবার ব্যস্ততা থাকবে পিএসএল নিয়ে। এবারের পিএসএলে রানা, শরীফুল ও তানজিদ হাসান তামিমকে নিয়েছে পেশোয়ার জালমি। লাহোর কালান্দার্সে খেলবেন মোস্তাফিজ ও পারভেজ হোসেন ইমন। আর নবাগত পিন্ডিজ নিয়েছে রিশাদকে। ২৬ মার্চ থেকে শুরু হবে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সারাদেশে চলছে খুশির জোয়ার। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে নিজেদের খুশি ভাগ করছেন সাধারণ মানুষ। পিছিয়ে নেই ক্রিকেটাররাও। ভিন্ন ভিন্ন বার্তায় ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
৬ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমকে সামনে রেখে নিজেদের ক্রিকেটারদের জন্য কঠোর ফিটনেস নীতি চালু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে অংশ নিতে চাইলে ক্রিকেটারদের বাধ্যতামূলকভাবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৭ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমকে সামনে রেখে বেশ বিপদেই আছে কলকাতা। আরও সংক্ষেপে বলতে গেলে—টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে তিনবারের চ্যাম্পিয়নদের পেস বোলিং বিভাগে বড় ধরনের ধাক্কা লেগেছে। এই তালিকার সবশেষ সংযোজন আকাশ দীপ।
৮ ঘণ্টা আগে
চলতি মাসের শেষদিকে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। তার আগে বড় ধরনের ধাক্কা খেল হলুদ জার্সিধারীরা। চোটের কারণে ম্যাচ দুটি থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ গোলরক্ষক আলিসন বেকার। বিবৃতিতে তাঁর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
৯ ঘণ্টা আগে