স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন শামার জোসেফ। অভিষেকের পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। মাঠের পারফরম্যান্স দিয়ে শুধু প্রশংসা নয়, স্বীকৃতিও পেয়েছেন তিনি।
অভিষেক সিরিজের পারফরম্যান্সের পুরস্কার পাওয়া অবশ্য শেষ হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে শামারকে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে আইসিসি। এতে করে সংক্ষিপ্ত তালিকাতে নাম তুলেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁর দুই প্রতিদ্বন্দ্বী ওলি পোপ ও জশ হ্যাজলউডকে।
গত মাসে টেস্টে ১৯ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার হ্যাজলউড। আর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত ১৯৬ রানের ইনিংস খেলে মাস সেরার তালিকায় জায়গা পেয়েছিলেন ইংল্যান্ড ব্যাটার পোপ। তবে তাঁদের পারফরম্যান্স শামারের কাছে পরাস্ত হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে রূপকথার জন্ম দিয়েছেন তিনি।
টেস্ট ক্যারিয়ারের অভিষেকের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন শামার। স্টিভেন স্মিথকে আউট করে প্রথম বলেই উইকেট পাওয়া বিশ্বের ২৩ তম বোলার ছিলেন। অভিষেকেই টেস্টেই আবার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও তাঁর এই পারফরম্যান্স কাজে আসেনি ওয়েস্ট ইন্ডিজ পরাজিত হওয়ায়। তবে দ্বিতীয় টেস্টে জয়ের আক্ষেপটা মিটিয়েছেন তিনি।
সঙ্গে ক্যারিবিয়ানদের ২৭ বছরের আক্ষেপর ইতি টেনেছেন শামার। দীর্ঘ এত বছর অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে জয়হীন ছিল তারা। গ্যাবা টেস্টে চোট নিয়ে যা করেছেন তা অবিশ্বাস্য। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে ৭ উইকেট নিয়ে একাই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছেন ২৪ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৮ উইকেট নেন গ্যাবা টেস্টে। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরাসহ সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি। এমন পারফরম্যান্সে পরে ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতেও সুযোগ পেয়েছেন গায়ানার পেসার। পরে ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের পর আইপিএলেও ডাক পেয়েছেন শামার।

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২৯ মিনিট আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৩ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪ ঘণ্টা আগে