নতুন কোচ ও তরুণ খেলোয়াড়দের নিয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করেছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে সেই নতুন যাত্রা শুরু হয়েছে প্রথম টি-টোয়েন্টিতে হেরে। আফগানদের বিপক্ষে হেরে যাওয়ায় পাকিস্তান দলকে ধুয়ে দিয়েছেন সাবেক ক্রিকেটাররা।
শারজায় গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাদাব খান। ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে শাদাবের দল। ৯৩ রান তাড়া করতে গিয়ে ১৭.৫ ওভারে ৪ উইকেটে ৯৮ রান করে আফগানিস্তান। ৬ উইকেটে জিতে আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পায়। আফগানদের কাছে হারের পর শাদাবের সমালোচনায় মেতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কামরান আকমল তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘কোচ (আব্দুল রেহমান) নতুন। তাই তার পুরোপুরি শাদাব খানের ওপর নির্ভর করতে হয়েছে। শাদাব অভিজ্ঞ খেলোয়াড় ও গত দুই তিন বছরে পাকিস্তানের সহ-অধিনায়ক ছিল। সে পিচ ঠিকভাবে পড়তে পারেনি। পিচে কেমন বোলিং করা দরকার ছিল, তা সে ঠিকমতো বুঝতে পারেনি।’
অন্যদিকে সালমান বাট তো সরাসরি শাদাবের অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন। ১৭.৫ ওভারের মধ্যে ১০.৫ ওভার বোলিং করেছেন তিন পাকিস্তানি পেসার নাসিম শাহ, জামান খান ও ইহসানুল্লাহ। স্পিনারদের চেয়ে পেসারদের বেশি কাজে লাগানো পছন্দ হয়নি বাটের। পাকিস্তানের সাবেক এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘পিচে স্লো বোলিং বেশ কাজ করছিল। তবে শাদাব তার পেস বোলারদের কাজে লাগিয়েছে। এমনকি নিজেও সে দ্রুত গতিতে বোলিং করেছে। এই পিচে আগে ব্যাটিং কীভাবে নেয়? তার মানে আপনার কাছে আর কোনো অপশন ছিল না।’
পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানিস্তান। ২৬ ও ২৭ মার্চ হবে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৪ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে