
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন।
৪৫ বছর বয়সী মার্চিনিয়াক বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত রেফারি। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার শ্বাসরুদ্ধকর ম্যাচ পরিচালনার মাধ্যমে তিনি ব্যাপক আলোচনায় আসেন। সেই ম্যাচ ৩-৩ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে জয় পেয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার সঙ্গে মার্চিনিয়াকের পরিচয় আরও পুরোনো। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচেও ছিলেন তিনি। ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচে একটি পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। সেটা কাজে লাগাতে পারেননি মেসি। এ ছাড়া কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের কোয়ার্টার ফাইনাল জয়ের ম্যাচেও দায়িত্ব পালন করেন এই পোলিশ রেফারি।
পোল্যান্ডের প্লক শহরে জন্ম নেওয়া মার্চিনিয়াকের শুরুটা অবশ্য রেফারিংয়ে নয়। কৈশোরে তিনি সাইক্লিংয়ে বেশ আগ্রহী ছিলেন এবং অল্প বয়সেই দীর্ঘ দূরত্বের প্রতিযোগিতায় অংশ নিতেন। পরে ফুটবলার হওয়ার চেষ্টা করলেও সফল হননি। শেষ পর্যন্ত ২০০২ সালে রেফারিংকে পেশা হিসেবে বেছে নেন।
২০১১ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর দ্রুতই ইউরোপীয় ফুটবলের বড় মঞ্চে জায়গা করে নেন মার্চিনিয়াক । ২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগে অভিষেকের পর অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনা করেন। এরপর রাশিয়া ও কাতার—টানা দুই বিশ্বকাপেও দায়িত্ব পালন করেন।
সাফল্যের পাশাপাশি বিতর্কও রয়েছে মার্চিনিয়াকের রেফারিং ক্যারিয়ারে। একসময় কট্টর ডানপন্থী রাজনৈতিক নেতা স্লাওমির মেনৎসেনের আয়োজিত একটি সমাবেশে অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি। ওই ঘটনার জেরে তাঁকে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল থেকে সরিয়ে দেওয়ার আলোচনা পর্যন্ত হয়েছিল।
সবশেষ ২০২৫ সালের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ইন্টার মিলান ও বার্সেলোনার ম্যাচ পরিচালনা করেও সমালোচিত হন মার্চিনিয়াক। বিশেষ করে লাউতারো মার্তিনেসের ওপর পাও কুবার্সির ফাউলের ঘটনায় ইন্টারকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বার্সেলোনা শিবিরে অসন্তোষ দেখা দেয়।
এবার বিশ্বকাপের মঞ্চে আবারও আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন মার্চিনিয়াক। বিশ্বচ্যাম্পিয়নদের নতুন অভিযানের প্রথম ম্যাচে তাঁর পারফরম্যান্সও থাকবে আলোচনার কেন্দ্রে।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১২ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
৩ ঘণ্টা আগে