করাচিতে পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্টে ব্যাটিং-বোলিংয়ের দারুণ এক লড়াই চলছে। ব্যাটাররা যেমন রান করছেন, বোলাররাও তেমনি উইকেট নিচ্ছেন সমান তালে। ২৯ রানে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।
১ উইকেটে ৭ রানে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। যেখানে শূন্য রানেই প্রথম উইকেট হারিয়েছিল ইংলিশরা। এরপর দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন ওলি পোপ ও বেন ডাকেট। ২৬ রান করা ডাকেটের উইকেট নিয়ে জুটি ভাঙেন নোমান আলি। ডাকেটকে ফেরানোর পরের বলেই জো রুটকে ফেরান নোমান। ডাকেট, রুট দ্রুত ফিরলেও নিজের মত খেলছিলেন পোপ। সাদা পোশাকে ১১ তম ফিফটির দেখা পেয়েছেন পোপ। ৫১ রান করে আবরার আহমেদের বলে বোল্ড হন ইংলিশ এই ব্যাটার।
৯৮ রানে ৪ উইকেট হারানোর পর উইকেটে আসেন বেন স্টোকস। ২৬ রান করে রান আউটে কাটা পড়েন ইংলিশ অধিনায়ক। ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন হ্যারি ব্রুক ও বেন ফোকস। ব্রুক-ফোকস গড়েন ১১৭ রানের জুটি। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ব্রুক। ১১১ রান করেছেন ব্রুক, যা ইংল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ স্কোর। সেঞ্চুরি করা এই ইংলিশ ব্যাটারকে ফিরিয়েছেন সাদা পোশাকে অভিষেক হওয়া মোহাম্মদ ওয়াসিম। তাতে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৬২ রান। শেষ পর্যন্ত ৩৫৪ রানে অলআউট হয় ইংলিশরা। পাকিস্তানি বোলারদের মধ্যে ৪টি করে উইকেট নিয়েছেন নোমান ও আবরার।
৫০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। বিনা উইকেটে ২১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা। আব্দুল্লাহ শফিক অপরাজিত আছেন ১৪ রান করে এবং শান মাসুদ ৩ রানে অপরাজিত আছেন।

এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩১ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে