
এবারের দ্য হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের দল না পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল বেশি। কারণ, পাকিস্তানি ক্রিকেটারদের ওপর ছিল ছায়া নিষেধাজ্ঞা এবং আট ফ্র্যাঞ্চাইজির মধ্যে চারটির মালিক ভারতীয়রা। এবার ভারতীয় মালিকানাধীন এক ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানি ক্রিকেটারকে কিনেছে। তাতেই বিপাকে পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগের সূচি অনুযায়ী ১১ ও ১২ মার্চ হয়েছে দ্য হান্ড্রেডের নিলাম। সানরাইজার্স লিডস ফ্র্যাঞ্চাইজি ১ লাখ ৯০ হাজার পাউন্ডে কিনেছে আবরারকে। বাংলাদেশি মুদ্রায় তা ৩ কোটি ১২ লাখ টাকা। এই সানরাইজার্স লিডসের সঙ্গে আইপিএলের যোগসূত্র রয়েছে। আইপিএল-সংযুক্ত এই ফ্র্যাঞ্চাইজি আবরারকে কেনার পরই দেখা যায় নেটিজেনদের তির্যক মন্তব্য। এমনকি সানরাইজার্স লিডসের এক্স হ্যান্ডলে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না। ঢুকতে গেলে লেখা আসে, ‘এক্স অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।’
ঠিক কী কারণে সানরাইজার্স লিডসের এক্স অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে, সেই ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। নিয়ম লঙ্ঘনের কারণে হওয়ার সম্ভাবনা বেশি। এমনকি নিরাপত্তা, গোপনীয়তা লঙ্ঘন ও সহিংস কনটেন্ট প্রচার করায় দ্য হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজিটির এক্স অ্যাকাউন্ট স্থগিত করা হতে পারে।
২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মৌসুমেই খেলেছিলেন ১১ পাকিস্তানি ক্রিকেটার। সে বছরের নভেম্বরে মুম্বাই হামলার পর আইপিএলে পাকিস্তানি ক্রিকেটার নিষিদ্ধ। ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে অন্যান্য ক্ষেত্রেও। পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের ভারতীয় ভিসা দেরিতে দেওয়া নিয়ে আলোচনা চলছিল। যদিও পরে সমস্যার সমাধান হয়েছে।
ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’র মধ্যেও ঢুকে পড়েছে ভারত-পাকিস্তান ইস্যু। যদিও ভারতীয়রা মালিকানা নেওয়ার আগেই পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে দ্য হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখায়নি। ২০২৫ সালে ইংল্যান্ডের এই টুর্নামেন্টে কেবল দুই পাকিস্তানি ক্রিকেটার খেলেছিলেন। টুর্নামেন্টের প্রথম পাঁচ মৌসুমে সব মিলিয়ে ৯ পাকিস্তানি ক্রিকেটার খেলেছেন।
২০২৬ দ্য হান্ড্রেডে দুই পাকিস্তানি ক্রিকেটার সুযোগ পেয়েছেন। আরেক পাকিস্তানি উসমান তারিককে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে কিনেছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৩০ লাখ টাকা। একই ফ্র্যাঞ্চাইজি মোস্তাফিজুর রহমানকে ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনেছে। এবারই প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হান্ড্রেডে খেলবেন মোস্তাফিজ।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করানোর অনুমতি পেয়েছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ লুক রনকি ও জ্যাকব ওরাম। এ জন্য দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে থাকতে পারবেন না এই দুজন। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগে
প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও হলো একপেশে লড়াই। তবে এবার আর জয়ী দলের নামটা বাংলাদেশ নয়; দাপুটে পারফরম্যান্সে মেহেদী হাসান মিরাজের দলকে বৃষ্টি আইনে ১২৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান।
৫ ঘণ্টা আগে
নিলাম থেকে দলে নিলেও মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই বাংলাদেশি বোলারের বিকল্প খুঁজছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি। এবার সে বিকল্প খুঁজে নিল টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা।
৫ ঘণ্টা আগে
বৃষ্টি বাধায় পড়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে দুই দলের ব্যাট বলের লড়াই। বৃষ্টির পর নতুন লক্ষ্য দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
৬ ঘণ্টা আগে