
উড়ন্ত শুরুর পর ১৯ রানে ৩ উইকেট হারিয়ে হঠাৎ এলোমেলো হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইন। সেখান থেকে সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে দারুণ প্রতিরোধ গড়ে সফরকারী দল। কিন্তু সালমান রান আউট হয়ে ফিরলে এই জুটি ভাঙে। এই রান আউট নিয়েই চলছে তর্ক-বিতর্ক।
পাকিস্তানের ৩৯ তম ওভারের ঘটনা। মেহেদী হাসান মিরাজের করা সে ওভারের চতুর্থ বলটি ফ্লিক করেন রিজওয়ান। বল চলে যাচ্ছিল নন স্ট্রাইক প্রান্তে থাকা সালমানের দিকে। কিছুটা দৌঁড়ে বল ধরার জন্য যাচ্ছিলেন মিরাজ। সালমানও বল তুলে স্বাগতিক অধিনায়ককে দেওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু তার আগেই মিরাজ বল তুলে স্টাম্প ভাঙেন। তখন পপিং ক্রিজের বাইরে ছিলেন সালমান।
আবেদন করতেই আউট দেন আম্পায়ার। যেটা মেনে নিতে পারেননি সালমান; মাঠেই অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে লিটন দাসের সঙ্গে তর্কও হয় সালমানের। পরিস্থিতি শান্ত করেন রিজওয়ান। মাঠ ছাড়ার সময় রাগে নিজের হেলমেট ও গ্লাভস ছুঁড়ে বাউন্ডারি লাইনের বাইরে ফেলে দেন সালমান। এই আউটে পাকিস্তানের ১০৯ রানের জুটি ভাঙে। ৬২ বলে ৬৪ রান করেন সালমান।
এমসিসির ধারা ৩৮.১-এ লেখা, ‘বল চলাকালীন যেকোনো সময় কোনো ব্যাটার যদি তার সীমানার বাইরে থাকেন এবং ফিল্ডারের সরাসরি অংশগ্রহণে উইকেট সঠিকভাবে ভাঙা হয়, তবে তিনি রান আউট বিবেচিত হবেন। এমনকি ‘নো বল’ ডাকা হলেও এটি কার্যকর হতে পারে (ধারা ৩৮.২. ২.২ এর পরিস্থিতি ছাড়া) এবং ব্যাটার রান নেওয়ার চেষ্টা করেন বা না করেন তাতে কিছু যায় আসে না।’
এই আউট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যে তিনি বলেন, ‘টেকনিক্যাল দিক থেকে এবং ক্রিকেটের আইন অনুযায়ী তিনি আউট ছিলেন। কিন্তু খেলোয়াড়সুলভ মনোভাব? আমার মনে হয় সেটি বড়সড় একটি ধাক্কা খেয়েছে। ব্যাটার কেবল বলটি তুলে নিয়ে বোলারের হাতে ফেরত দিতে যাচ্ছিলেন, আর বোলার মনে করলেন এটি রান আউটের একটি সুযোগ। তাই তাঁর জন্য সত্যিই খারাপ লাগছে; পরিস্থিতির শিকার হয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন, যা সংগতই।’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করানোর অনুমতি পেয়েছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ লুক রনকি ও জ্যাকব ওরাম। এ জন্য দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে থাকতে পারবেন না এই দুজন। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগে
প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও হলো একপেশে লড়াই। তবে এবার আর জয়ী দলের নামটা বাংলাদেশ নয়; দাপুটে পারফরম্যান্সে মেহেদী হাসান মিরাজের দলকে বৃষ্টি আইনে ১২৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান।
৪ ঘণ্টা আগে
নিলাম থেকে দলে নিলেও মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই বাংলাদেশি বোলারের বিকল্প খুঁজছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি। এবার সে বিকল্প খুঁজে নিল টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা।
৫ ঘণ্টা আগে
বৃষ্টি বাধায় পড়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে দুই দলের ব্যাট বলের লড়াই। বৃষ্টির পর নতুন লক্ষ্য দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
৬ ঘণ্টা আগে