‘বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকা ও বৃষ্টি—এটা সব সময়ই একতরফা প্রেমের ব্যাপার’, তাবরাইজ শামসির কথাটা একবিন্দুও মিথ্যে নয়। ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপ—এমনটাই তো হয়ে আসছে সব সময়। অ্যান্টিগায় আজও এমন কঠিন পরিস্থিতিতে পড়েছিল প্রোটিয়ারা। তবে শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ৫ বল ও ৩ উইকেট হাতে রেখে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার এইট গ্রুপ-২ থেকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন এইডেন মার্করামরা।
আগের দুই ম্যাচ জিতলেও ক্যারিবীয়দের বিপক্ষে হারলে নেট রানরেটের কঠিন সমীকরণে পড়ে বিদায় নিতে হতো দক্ষিণ আফ্রিকাকে। তবে মার্কো ইয়ানসেনের দৃঢ়তায় সেটি হয়নি। তার আগে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা উইন্ডিজকে বড় স্কোর গড়তে দেননি শামসি। এই বাঁহাতি স্পিনার ওভারে ২৭ রান দিয়ে নেন দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট। দুই সেট ব্যাটার কাইল মায়ার্স ও রোস্টন চেজের পাশাপাশি শেরফান রাদারফোর্ডকে ফেরান তিনি। মায়ার্স ও রোস্টনের ৮১ রানের জুটি ভেঙে দলে ফেরান স্বস্তি।
ম্যাচসেরাও হয়েছেন শামসি। তবে বোলিংয়ে দারুণ করলেও সতীর্থ ব্যাটারদের ব্যর্থতায় হারতে বসেছিল প্রোটিয়ারা। তবে রোমাঞ্চকর জয়ের পর শামসি মনে করিয়ে দিলেন, বৃষ্টি ও বিশ্বকাপের সঙ্গে দ. আফ্রিকার সব সময়ের একতরফা প্রেমের কথাটা। তিনি আরও বলেছেন, ‘শেষ দিকে একটু স্নায়ু উত্তেজনায় ভুগছিলাম। এটাই আমাদের টুর্নামেন্টের মূল বিষয়। আমরা দল হিসেবে জিতেছি, কোন পরিস্থিতিতে সে জয় পেলাম সেটা কোনো ব্যাপার না।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে