এশিয়া কাপ শুরুর আগেই ভারত-পাকিস্তান ম্যাচের পার্থক্য কোথায় তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। বিশ্বকাপজয়ী পেসার স্পষ্ট করে জানিয়েছিলেন, দুই দলের লড়াইয়ে বড় পার্থক্য গড়ে দেবে হার্দিক পান্ডিয়া। আকিবের করা ভবিষ্যদ্বাণীর প্রমাণ মিলেছে ম্যাচে। ভারতকে ৫ উইকেটে জেতানো ম্যাচে এই অলরাউন্ডার অপরাজিত ৩৩ রানের সঙ্গে নিয়েছেন ২৫ রানে ৩ উইকেটও।
ম্যাচে দুর্দান্ত অবদানের জন্য সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন পান্ডিয়া। আর মাঠের বাইরে ভাসছেন প্রশংসায়। পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থার তাঁর খেলায় ভীষণ মুগ্ধ হয়েছেন। গতকালের পারফরমেন্সে এতটাই মুগ্ধ হয়েছেন যে, তার একাদশে থাকা মানে ১২ জন ক্রিকেটার নিয়ে খেলার মতো বলেছেন আর্থার।
২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানো আর্থার পান্ডিয়াকে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিসের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, ‘পান্ডিয়া একাদশে থাকা মানে ভারতীয় দল অনেকটা ১২ জন ক্রিকেটার নিয়ে খেলার মতো। যা আমাকে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সময়কে মনে করে দিচ্ছে। যখন আমাদের দলে ক্যালিস ছিল। আপনার কাছে এমন একজন ক্রিকেটার আছে যে কিনা চারজন পেসারের একজন হতে পারে। আবার সেরা পাঁচের মধ্যে ব্যাট করতে পারে।’
পান্ডিয়ার পরিপক্বতা নিয়েও কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার আর্থার। গত কয়েক মাসে ২৮ বছর বয়সী ভারতীয় অলরাউন্ডারের পরিপক্বতার প্রমাণ পাওয়া গেছে। আর্থার উদাহরণ হিসেবে আইপিএলে তার নেতৃত্ব ও পারফরমেন্সকে তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘শেষ আইপিএলের সংস্করণে তার পরিপক্বতা দেখেছি। তার নেতৃত্ব ছিল অসাধারণ। সে দলকে সুন্দরভাবে পরিচালনা করেছে এবং কঠিন সময় দুর্দান্ত খেলেছে।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে