
কুপার কনোলি নামটা আন্তর্জাতিক ক্রিকেট এখনো তেমন পরিচিত নয়। তবে সঙ্গত কারণেই অস্ট্রেলিয়ার এই তরুণ ব্যাটারের নামটা লম্বা সময় ধরে মনে রাখবে বাংলাদেশ। তাঁর ব্যাটিংয়েই যে টানা দুই ম্যাচ হারতে হলো বাংলাদেশেকে। ওয়ানডের পর এবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কনোলির ব্যাটে চড়ে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ধবলধোলাইয়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। সিরিজের শেষ ম্যাচে ২৭৪ রানের পুঁজি নিয়ে শেষ দিকে শরীফুল ইসলামের দারুণ বোলিংয়ে প্রায় জিতেই যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু একপ্রান্ত আগলে রেখে ১৪৯ রানের ইনিংস খেলে দলকে জয়ের খুব কাছে নিয়ে ফেরেন কনোলি। অবশ্য সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই ব্যাটার ফিরেছেন ইনিংসের মাঝপথে। তার আগে দলকে রেখে যান সুবিধাজনক স্থানে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশের করা ১৩১ রান জবাবে শুরুতেই জশ ইংলিসের (৫) উইকেট হারায় অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ (১৩) ফিরলে দলীয় ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। দুই সতীর্থকে হারালেও একপ্রান্ত আগলে রেখে ঝোড়ো ব্যাটিং করে যান কনোলি। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে উল্টো চাপে পড়ে বাংলাদেশ। অভিষিক্ত আব্দুল গাফফার সাকলাইনের করা ইনিংসের দশম ওভারের তৃতীয় বলে যখন ফিরছিলেন, ততক্ষণে ২৭ বলে ৪৭ রানের ইনিংস তাঁর নামের পাশে। ৪ চার ও ৩ ছক্কায় সাজানো কনোলির ১৭৪ রানের ইনিংস।
মূলত কলোনির ঝোড়ো ব্যাটেই বাংলাদেশের ছোট লক্ষ্যকে আরও মামুলি বানিয়ে জিতল অস্ট্রেলিয়া। তাঁর তৈরি করে দেওয়া জয়ের ভীতের ওপর দাঁড়িয়ে তুলির আঁচড় দেন টিম ডেভিড (২০), ম্যাট রেনশ (১৮), নিখিল চৌধুরীরা (১৮)। তাঁদের ফিরিয়েও অজিদের জয়ের পথে বাধা হতে পারেননি বাংলাদেশের বোলাররা।
এর আগে টস জেতা বাংলাদেশের ব্যাটারটা এদিন অসহায় আত্মসমর্পন করেছিল অস্ট্রেলিয়ার বোলারদের সামনে। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়দের ব্যর্থতার দিনে শেখ মেহেদী হাসান (২৯*) ও সাইফ হাসান (২০) ছাড়া স্বাগতিকদের আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১ ওভার আগেই অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অ্যাডাম জাম্পা ও জোয়েলে ডেভিস তিনটি করে উইকেট নেন। রেনশের শিকার দুটি।

বিশ্বকাপের মঞ্চে আরও একটি স্মরণীয় দিন উপহার দিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ১৬ গোল নিয়ে এখন দুজনই রয়েছেন যৌথভাবে শী
২২ মিনিট আগে
বিশ্বকাপ অভিযানের শুরুতেই আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের ম্যাচে মেসির হ্যাটট্রিক যেমন আলোচনায় ছিল, তেমনি বিতর্কের জন্ম দিয়েছে প্রথমার্ধের একটি ট্যাকলও। ওই ঘটনায় আর্জেন্টাইন অধিনায়কের লাল কার্ডের দাবি তুলেছিলেন আলজেরিয়ার খেলোয়াড়েরা। তবে রেফারিং বিশ্লেষক পিসি অলিভেইরার মতে, ঘটনাটি
১ ঘণ্টা আগে
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পরই অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে তাওহীদ হৃদয়ের। তবে সেটি পরিকল্পনার অংশ ছিল না। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে নিয়মিত অধিনায়ক লিটন দাসকে। তাঁর অনুপস্থিতিতেই নেতৃত্বের দায়িত্ব এসে পড়ে হৃদয়ের কাঁধে
৩ ঘণ্টা আগে
ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে চট্টগ্রামে গেছে বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩১ রানে গুটিয়ে গেল বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে