
নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা ব্যস্ত এখন আইপিএলে। এই আইপিএলের সময়ই হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কারণে বাংলাদেশের বিপক্ষে তাই তারকা ক্রিকেটারদের পাচ্ছে না কিউইরা। নিউজিল্যান্ড তাই আসছে দ্বিতীয় সারির দল নিয়ে।
আইপিএলের ব্যস্ততায় মিচেল স্যান্টনার, রাচীন রবীন্দ্র, লকি ফার্গুসনদের মতো তারকারা বাংলাদেশ সিরিজে খেলতে পারছেন না। বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সিরিজের দলেরই অধিনায়ক টম লাথাম।বাংলাদেশ সিরিজের দলে থাকা লাথামের সর্বোচ্চ ১৬৩ ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি খেলেছেন ২৯ ম্যাচ।
চোট কাটিয়ে বাংলাদেশ সিরিজের দলে ফিরেছেন তিন পেসার ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার। ও’রুর্ক পিঠের চোট কাটিয়ে ফিরেছেন। তিনি ফিরেছেন ওয়ানডে দলে। মাংশপেশির চোট কাটিয়ে ফিরেছেন ফিশার। তাঁর শুধু আন্তর্জাতিক ক্রিকেটে এক টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি আছেন টি-টোয়েন্টি সিরিজের দলে। আর গোড়ালির চোট কাটিয়ে ফেরা টিকনার ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের দলেই জায়গা করে নিয়েছেন।
ডিন ফক্সক্রফট দুই বছর পর সাদা বলের ক্রিকেটে ফিরেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ তিনি খেলেছিলেন ২০২৪ সালের এপ্রিল মাসে। ২০২৫-২৬ মৌসুমে সেন্ট্রাল স্ট্যাগসকে ফোর্ড ট্রফির ফাইনালে ওঠায় গুরুত্বপূর্ণ অবদান ছিল ফক্সক্রফটের।
১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ১৭, ২০ ও ২৩ এপ্রিল তিনটি ওয়ানডে খেলবে দুই দল। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে। আর তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা নয়ে থাকা দল সরাসরি খেলবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। সবার ওপরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৯। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি এই মাঠেই হবে ২৯ এপ্রিল। শেষ ম্যাচ খেলতে মিরপুরে আসতে হবে দুই দলকে। ২ মে মিরপুর শেরেবাংলায় হবে তৃতীয় টি-টোয়েন্টি।
বাংলাদেশ সিরিজে নিউজিল্যান্ডের ওয়ানডে দল:
টম লাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ,
ব্লেয়ার টিকনার, উইল ইয়ং
টম লাথাম (অধিনায়ক), ক্যাটেন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার,
ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার

দেশের ক্লাব ক্রিকেট যে থমকে আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকদের দাবি, তাঁরা লিগ আয়োজনে প্রস্তুত। কিন্তু কিছু ক্লাব ক্রিকেটারদের জিম্মি করে রেখেছে বলে অভিযোগ তাঁদের। ওদিকে বর্তমান বোর্ড বিরোধী ক্লাবগুলোর সিদ্ধান্ত—যাদের তারা ‘অবৈধ ’ মনে করে, তাদের অধীনে কোনো ক্রিকেট নয়। ক্ষমতার এই
৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম বোধ হয় রোনান সুলিভানই। এখন পর্যন্ত অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশ যে তিন গোল করেছে, তিনটিতেই অবদান রোনানের। চোখধাঁধানো গোলে মুগ্ধ করেছেন ফুটবলপ্রেমীদের। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার সেরাটা জমিয়ে রেখেছেন সেমিফাইনালের জন্যই।
৩ ঘণ্টা আগে
‘সি’ গ্রুপ থেকে এশিয়ান কাপের টিকিট কেটেছে সিঙ্গাপুরই। সর্বশেষ ১৯৮৪ সালে মূলপর্বে খেলেছিল তারা। গত বছরের জুনে প্রথম লেগে বাংলাদেশকে ঘরের মাঠে হারিয়েছিল ২–১ গোলে। সেই হার থেকে শিক্ষা নিয়েছেন কাবরেরা, ‘ওই ম্যাচে আমাদের শুরুটা খুব ভালো ছিল, কিন্তু আমরা শক্তি হারিয়ে ফেলি এবং ম্যাচের মাঝামাঝি সময়ে সিঙ্গাপ
৪ ঘণ্টা আগে
বিপিএল শেষ হওয়ার দুই মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু ঢাকা ক্যাপিটালস এখনো ক্রিকেটারদের পাওনা টাকা দেয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু তাতে বেজায় বিরক্ত। তাঁর মতে এভাবে করে বিপিএলে দল পরিচালনা করা উচিত না।
৪ ঘণ্টা আগে