
সামাজিক মাধ্যমে এই মুহূর্তে অন্যতম আলোচিত নাম রোনান সুলিভানই। এখন পর্যন্ত অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশ যে তিন গোল করেছে, তিনটিতেই অবদান রোনানের। চোখধাঁধানো গোলে মুগ্ধ করেছেন ফুটবলপ্রেমীদের। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার সেরাটা জমিয়ে রেখেছেন সেমিফাইনালের জন্যই।
২৪ মার্চ পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ অনূর্ধ্ব-২০ সাফ অভিযান শুরু করে বাংলাদেশ। এই ম্যাচে একাই জোড়া গোল দিয়ে হয়েছেন ম্যাচসেরা। যার মধ্যে ৫৩ মিনিটে তিনি চোখধাঁধানো ৩০ গজি ফ্রি-কিক যেভাবে করেছেন, সেটার সঙ্গে অনেকে লিওনেল মেসির মতো তারকাদের ফ্রি-কিকের তুলনা করেছেন। আর ভারতের বিপক্ষে তাঁর অ্যাসিস্টে রিয়াদ গোল করে সমতায় ফিরিয়েছেন বাংলাদেশকে। মালের জাতীয় স্টেডিয়ামে পরশু নেপালের বিপক্ষে সেমিফাইনাল সামনে রেখে আজ অনুশীলন করেছেন মার্ক কক্সের শিষ্যরা। নেপালের বিপক্ষে ‘স্পেশাল’ কী জমিয়ে রেখেছেন—বাফুফের ভিডিও বার্তায় আজ রোনান বলেন, ‘আমি মনে করি দুইটা গোল। এটাই আমার ধারণা।’
২০২৪ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন হয়েছে নেপালকে হারিয়েই। সেই নেপালকে এবার বাংলাদেশ পেল সেমিফাইনালেই। বাংলাদেশ ‘বি’ গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে আর নেপাল সেমির টিকিট কেটেছে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। রোনানের মতে নেপালকে হারানোর সামর্থ্য রয়েছে বাংলাদেশের। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার আজ বলেন, ‘দল হিসেবে জিতব বলে মনে করি। আমার মতে ম্যাচটা কঠিন হবে। কিন্তু শেষ পর্যন্ত আমরা জয় নিয়ে বের হব।’
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় গোলটা রোনান করেছিলেন হেডে। শেখ সংগ্রামের ক্রস রিসিভ করে রোনান সুলিভান বলে এমনভাবে মাথা ছুঁয়েছিলেন, পাকিস্তানি গোলরক্ষক কিছুই বুঝে উঠতে পারেননি। রোনানের মধ্যে সেরা স্ট্রাইকার হওয়ার সমূহ সম্ভাবনা দেখছেন জাহিদ হাসান এমিলি। আজকের পত্রিকার পডকাস্টে গতকাল এমিলি বলেন, ‘সুইং, পারফেকশন এবং বলটা ট্রাভেল করেছে যে এখানেও তো দেড় থেকে দুই সেকেন্ড সময় লেগেছে, সে সময় কিন্তু গোলরক্ষক আসতে পারেনি। সবকিছু মিলে আমার মনে হয়েছে রোনান দারুণ স্ট্রাইকার এবং সেকেন্ড গোলটা যেটা বলেছেন যে সংগ্রামের ক্রস থেকে যে সে কানেক্ট করেছে, আমি যেহেতু স্ট্রাইকার ছিলাম আমি জানি যে হেডিংয়ের গোলগুলি সবসময় একটু ব্যতিক্রম এবং গোলরক্ষকদের জন্য খুব কঠিন হয় সেভ করা। তার টাইমিং অফ হেড, টাইমিং অফ রান, অন পজিশনে যাওয়া সবকিছু আমার কাছে মনে হয়েছে দুর্দান্ত।’
এবারের অনূর্ধ্ব-২০ সাফ শুরুর আগেই আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই যমজ রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। যাঁর মধ্যে ডেকলান ডিফেন্ডার। তাঁর এখনো বাংলাদেশ দলে খেলার সুযোগ হয়নি। তবে তাঁর ভাই রোনান এরই মধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছেন।
মালে জাতীয় স্টেডিয়ামে গতকাল ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। ভারতের গোলকিপিং কোচ সন্দীপ নন্দীর সঙ্গে তর্কে লিপ্ত থাকেন বাংলাদেশ কোচ মার্ক কক্স। রেফারি দুজনকে লাল কার্ড দেখাতে কোনো দ্বিধাবোধ করেননি। তাতে নেপালের বিপক্ষে ১ এপ্রিল সেমিফাইনালে কক্সকে পাবে না বাংলাদেশ। একই দিন আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ভুটান। বাংলাদেশ-ভারত দুই দলেরই পয়েন্ট ৪। তবে গোল ব্যবধানের কারণে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে ভারত।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে