ঢাকা: আগামী মাসেই মহাকাশে উড়বে ব্লু অরিজিনের নিউ শেপার্ড। এতে প্রথম মহাকাশ ভ্রমণকারী হিসেবে থাকবেন স্বয়ং জেফ বেজোস ও তাঁর ভাই। বিলিয়নিয়ার বেজোসের ব্লু অরিজিনের যাত্রীবাহী রকেটটি ২০ জুলাই উৎক্ষেপণ করা হবে। যাত্রীরা মোট ১০ মিনিট মহাকাশে অবস্থান করবেন। এর মধ্যে চার মিনিট থাকবেন কারমান লাইনের উপরে। কারমান রেখাটি পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাশূন্যের মধ্যেবর্তী সীমানা।
নিউ শেপার্ড রকেট-ও-ক্যাপসুল কম্বো স্বয়ংক্রিয়ভাবে ছয়জন যাত্রীকে পৃথিবী থেকে ১০০ কিলোমিটারেরও বেশি উঁচু স্থানে ভ্রমণ করাবে।
জেফ বেজোস সোমবার বিকেলে ইনস্টাগ্রামে ভাই মার্ক বেজোসের সঙ্গে তাঁর মহাকাশ ভ্রমণের পরিকল্পনা প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘আমি যখন পাঁচ বছর বয়সী তখন থেকেই মহাকাশে ভ্রমণের স্বপ্ন দেখছিলাম। ২০ জুলাই, আমি আমার ভাইয়ের সঙ্গে সেই যাত্রাটি করব। আমার সবচেয়ে ভালো বন্ধুর সঙ্গে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হবে এটি।’
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ব্লু অরিজিনের দেওয়া তথ্য মতে, নিউ শেপার্ড মহাকাশযানের একটি আসনের জন্য নিলামের চলমান দ্বিতীয় রাউন্ডে সর্বোচ্চ ২৮ লাখ ডলার টিকিট মূল্য উঠেছে। প্রক্রিয়াটি ১০ জুন পর্যন্ত চলবে এবং ১২ জুন সরাসরি অনলাইন নিলামের মাধ্যমে টিকিট মূল্য চূড়ান্ত হবে।
ব্লু অরিজিনের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০১২ সাল থেকে নিউ শেপার্ড এবং এর প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থাগুলো পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে। এই প্রোগ্রামটিতে তিনটি জরুরি এসকেপ টেস্টসহ ১৫টি সফল মিশন সম্পন্ন হয়েছে।
মারকারি প্রকল্পের অধীন মহাকাশে যাওয়া প্রথম মার্কিন নভোচারী অ্যালান শেপার্ডের নামানুসারে রকেটের নাম নিউ শেপার্ড রেখেছে ব্লু অরিজিন। এটি পুনঃব্যবহারযোগ্য সাব অরবিটাল রকেট সিস্টেম।

পুরুষদের চুল পড়া বা টাক পড়া (অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া) সমস্যার চিকিৎসায় ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় ব্যবহৃত একটি উদ্ভিদের শিকড় অত্যন্ত কার্যকর সমাধান হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বিজ্ঞানীদের দাবি, এই আবিষ্কারটি প্রাচীন চিকিৎসাবিদ্যা ও আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়েছে।
৪ দিন আগে
সৌরজগৎকে সাধারণত মানব সভ্যতার অন্যতম স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য কাঠামো হিসেবে দেখা হয়। পৃথিবীতে যাই ঘটুক না কেন, গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট নিয়মে পরিক্রমা করে চলেছে এবং আকাশে একটি সুশৃঙ্খল বিন্যাস তৈরি করছে। তবে বিজ্ঞানীদের মতে, সৌরজগতের অতীত হয়তো এতটা শান্ত ও সুশৃঙ্খল ছিল না।
৮ দিন আগে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) রুশ অংশে নতুন করে এয়ার (বাতাস) লিক বা ছিদ্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঁচ মহাকাশচারীকে একটি মহাকাশযানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা...
১০ দিন আগে
প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে মারা যাওয়া বিশ্বের অন্যতম প্রাচীন ও সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত মানব মমি ওৎজি দ্য আইসম্যানের দেহে আজও কিছু অণুজীব সক্রিয় থাকতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের মতে, তাঁর শরীরে পাওয়া কিছু জীবাণু সম্ভবত মমিটির মতোই প্রাচীন। আবার কিছু জীবাণু বর্তমান সংরক্ষণাগারের
১২ দিন আগে