
জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে (বাংলাদেশকে) বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গণ-অভ্যুত্থানে গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই জনসভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিকরগাছা উপজেলা শাখা।
ফয়জুল করীম বলেন, দক্ষিণপন্থীদের বিস্তারে বিএনপির আজ মন খারাপ। এই দক্ষিণপন্থীরাই জীবনভর বিএনপিকে ভোট দিয়েছে। সেই দক্ষিণপন্থীদের সম্মান ইজ্জত রক্ষা করতে পারেনি তারা। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের কথা বলে ধোঁকা দিয়েছে। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার বক্তব্য দিয়ে খালেদা জিয়া প্রথম ক্ষমতায় গিয়ে দেশকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিলেন। দ্বিতীয়বার জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে বিএনপি ক্ষমতায় গিয়ে আরও দুবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়।
‘জিয়ার আদর্শ বিক্রি করে আর কতবার ক্ষমতায় যেতে চান’—প্রশ্ন রেখে ফয়জুল করীম বলেন, এ দেশের মানুষ আর চোর, ডাকাত, গুণ্ডা, চাঁদাবাজকে ক্ষমতায় যাওয়ার জন্য ভোট দেবে না।
‘কারেন্ট ফেল করে; কিন্তু হাতপাখা ফেল করে না’ মন্তব্য করে ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, ‘যারা ধানের শীষের প্রার্থী হয়, তারা নিজেরা ধান কাটতে পারে না। যারা নৌকায় নির্বাচন করে, তারা নৌকা চালাতে পারে না। যারা লাঙ্গল নিয়ে নির্বাচন করে, তারা নিজেরা লাঙ্গল চালাতে পারে না। এসব মার্কা গরিবের; কিন্তু যারা নির্বাচন করে, তারা একজনও গরিব না। তাদের কথার সঙ্গে প্রতীকের কোনো মিল নাই। কিন্তু হাতপাখায় যে নির্বাচন করে, সে ঘোরাতে পারে। যারা সমর্থন করে, তারাও ঘোরাতে পারে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিকরগাছার সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন দলটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শোয়াইব হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরাব, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোরের সভাপতি মিয়া আব্দুল হালিম, সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৮ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১০ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৮ ঘণ্টা আগে