
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আজকের সমাজের বড় অভাব, বড় দৈন্য হচ্ছে সাহসী সাংবাদিকতা। সাদাকে সাদা বলতে পারা, কালোকে কালো বলতে পারা।’
আজ শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ‘বিবেকের দংশন বড় দংশন। যেকোনো ত্রুটি-বিচ্যুতি করে আমি যদি সারা পৃথিবীর সবাইকে বলি, আমি ভুল করি নাই। কিন্তু আমার বিবেক আমাকে ঠিকই দংশন করবে। বাইরের লোকের কাছে হয়তো বলা যায় না, আমি ছোট হতে পারি। কিন্তু একা ঘরে ফিরলে আমার বিবেক কিন্তু দংশিত হয়। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংবাদিকদেরও এই বিবেক থাকা উচিত।’
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, ‘আপনাদের কাছ থেকে আমরা বস্তুনিষ্ঠ সত্য তথ্য প্রত্যাশা করি। গণ-অভ্যুত্থানের পর সকলের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। বস্তুনিষ্ঠ সত্য রিপোর্ট হলে আমরাও সংশোধন হতে পারি।’
শুভেচ্ছা জানাতে এসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার বলেন, ‘ক্র্যাব কথা বলে কম, কাজ করে বেশি। বাংলাদেশকে সঠিক পথে রাখার জন্য তাদের ভূমিকা অনন্য।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশা, জ্যেষ্ঠ সদস্য কামরুল হাসান প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১২ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৪ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে