
প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ যদি দেশ ও দেশের জনগণকে ভালোবাসে, তাহলে তাদের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। বন্দুক দিয়ে গুলি করে জনগণকে দমিয়ে রাখা যায়। কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না।’
আজ মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী প্রয়াত বাবু সুনীল কুমার গুপ্তের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। আমরা বারবার বলেছি, আমরা রাজনীতির পরিবর্তন চাই। বর্তমানে যে হিংসা-প্রতিহিংসার রাজনীতি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে, হানাহানি মারামারি নয়। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে দেশ পরিচালনার কঠিন দায়িত্ব দেবে, তারাই দেশ পরিচালনা করবে। এটা আওয়ামী লীগ বা বিএনপি বলে কোনো কথা নেই। এ জন্যই আমরা আন্দোলন করে যাচ্ছি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘এটা কোনো নির্বাচন হয়নি। এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আওয়ামী লীগ একসময় স্লোগান দিয়েছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু তারা তাদের সেই স্লোগান পরিবর্তন করে ফেলেছে। এখন আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশ করে মঈন খান বলেন, ‘আসুন আমরা নতুন করে বাংলাদেশ গড়ি। আমরা জনগণের কাছে আছি, জনগণের কাছে থাকব এবং জনগণের কথা বলব। এ দেশের মানুষের, মানবাধিকার, গণতন্ত্র, ভোটাধিকার, বাক্স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আন্দোলনে আছি।’
বাবু সুনীল কুমার গুপ্ত স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনসহ আরও অনেকে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৯ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
২১ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে